প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়াল বৈঠকে চিলাহাটি-হলদিবাড়ী রেলসংযোগ উদ্বোধন করেন। উদ্বোধনের পর চিলাহাটি রেলস্টেশন থেকে পণ্যবাহী একটি ট্রেন ভারতের হলদিবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। নীলফামারী, ১৭ ডিসেম্বরছবি: প্রথম আলো
২ / ১৪
নগরের ফুটপাত দখলমুক্ত করতে লালদিঘীরপাড় এলাকার এই মাঠে হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। সিলেট, ১৭ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৩ / ১৪
করোনাভাইরাস ঠেকাতে অনুষ্ঠানে ব্যবহৃত মাইক্রোফোনে জীবাণুনাশক স্প্রে করা হয়। বাংলা একাডেমি, ঢাকা, ১৭ ডিসেম্বরছবি: সাইফুল ইসলাম
৪ / ১৪
করোনাভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সামাজিক দূরত্ব না মেনেই বিপুলসংখ্যক মানুষ সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যাচ্ছে। সেন্ট মার্টিন, ১৭ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
৫ / ১৪
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার গঙ্গা শ্রম এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন মাইক্রোবাসের চালককে। ময়মনসিংহ, ১৭ ডিসেম্বরছবি: কামরান পারভেজ
৬ / ১৪
করোনাভাইরাস ঠেকাতে মাস্ক পরার জন্য এত প্রচারণা সত্ত্বেও পথঘাটে অনেকের মুখে মাস্ক থাকে না। মাস্ক ছাড়াই কাজের সন্ধানে বের হয়েছেন এই শ্রমিকেরা। রাজারহাট, যশোর-খুলনা মহাসড়ক, ১৭ ডিসেম্বরছবি: এহসান-উদ-দৌলা
৭ / ১৪
এক বছরের বেশি সময় ধরে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের সেতুটির এমন দশা। পাশের বাঁশের তৈরি সাঁকো দিয়ে চলাচল করছে মানুষজন। কিশোরগঞ্জ, ১৭ ডিসেম্বরছবি: তাফসিলুল আজিজ
৮ / ১৪
শীতের মিষ্টি রোদে বসে আড়মোড়া ভাঙছে মৌটুসি। এলাকাভেদে এটি নীলটুনি নামেও পরিচিত। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৭ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
৯ / ১৪
ছাপাখানায় বিদ্যালয়ের পাঠ্যবই ছাপানো শেষে বিনা মূল্যে বিতরণের জন্য জেলায় পাঠানো হচ্ছে। ছবিটি গতকাল রংপুর নগরের শিক্ষা অফিসের সামনে তোলা। ১৭ ডিসেম্বর, রংপুরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঘনকুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। সকাল সকাল ঘন কুয়াশার মধ্যেই আবাদি জমি ঠিক করছেন এক কৃষক। ছবিটি পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায় তোলা। পঞ্চগড়, ১৭ ডিসেম্বরছবি: রাজিউর রহমান
১১ / ১৪
নতুন ধান ঘরে উঠেছে। এই ধান দিয়ে তৈরি হবে নানা জাতের পিঠাপুলি। আর এসব তৈরিতে লাগে চালের গুঁড়ো। কাঠের ‘গাইলে’ চাল রেখে ‘ছিয়া’ দিয়ে ভেঙে গুঁড়ো তৈরি করা হয়। কুয়াশা মোড়ানো সকালে বিক্রির জন্য কয়েকটি ‘গাইল’ কাঁধ ভারে করে নিয়ে গ্রামের পথ ধরে হাঁটছেন এক ব্যক্তি। ছবিটি জুড়ী উপজেলা সদরের পশ্চিম ভোগতেরা এলাকা থেকে তোলা। মৌলভীবাজার, ১৭ ডিসেম্বরছবি: কল্যাণ প্রসূন
১২ / ১৪
মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর ইউনিয়ন পরিষদ আয়োজন করে ডোঙাবাইচ প্রতিযোগিতা। এলাকাবাসী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাইচ দেখতে হাজারো মানুষ উপস্থিত হয়। ৮০ ফুট খাল, রংপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৬ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
সবারই পরিচিত পাখি কাঠঠোকরা। মাথায় লাল ঝুঁটিবিশিষ্ট সোনালি রঙের পাখিটি দিনভর গাছের ছালের নিচ থেকে পোকামাকড় ঠুকরিয়ে বের করে খায়। ছবিটি কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকা থেকে তোলা। কুমিল্লা, ১৬ ডিসেম্বরছবি: এম সাদেক
১৪ / ১৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও মার্কেটের চতুর্দিকে মূল নকশার বাইরে বিদ্যমান সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে ডিএসসিসি কর্তৃপক্ষ। গুলিস্তান, ঢাকা, ১৭ ডিসেম্বরছবি: হাসান রাজা