একঝলক (১৭ ফেব্রুয়ারি ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
লাকড়ি ও পাতা কুড়িয়ে মাথায় করে ছাগল নিয়ে জমির আল ধরে বাড়িতে ফিরছেন এক নারী। পাশেই বোরো ধানের খেতে নিড়ানি দিচ্ছেন কিষান কিষানিরা। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ১৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে রংতুলির আঁচড়। শহীদ মিনারটি রংতুলিতে সাজিয়ে তুলছেন পথিকৃৎ কুমিল্লা চারুকলা ও কুমিল্লা আর্ট স্কুলের শিক্ষার্থীরা। ১৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ১৬
কলার মোচায় বসা কাঠঠোকরা। জঙ্গলবাড়ি, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ১৬
ঢেঁকিতে পাড় দিয়ে পিঠার চাল তৈরি (গুঁড়া) করছেন দুই গৃহবধূ—চায়না বেগম ও রোজিনা বেগম। হাট গোবিন্দপুর, সদর উপজেলা, ফরিদপুর। ১৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৬
বোরো ধানখেতে খাবারের খোঁজে শামুকখোল পাখি। মণ্ডলধরন গ্রাম, বগুড়া সদর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৬ / ১৬
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই আখালিয়াঘাট এলাকার একটি ভবনের দেয়ালে আঁকা হয়েছে সুবোধের গ্রাফিতি। ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে চাপে আছেন সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে। অনেকের ভরসা তাই টিসিবির পণ্য। তখনো টিসিবিরি ট্রাক আসেনি। কম দামে পণ্য কিনতে টিসিবির পণ্যবাহী গাড়ির অপেক্ষায় আছেন মানুষ। মদিনা মার্কেট, সিলেট। ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
বসন্তের দুপুরে খুনসুটিতে মেতেছে দুটি কুকুর। লাক্কাতুরা, সিলেট। ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেড ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। ১৭ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১০ / ১৬
সেন্ট মার্টিন সৈকতে পর্যটকের পিছু নেয় বেওয়ারিশ কুকুর। ১৭ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১১ / ১৬
রাজশাহী ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কোর্ট শহীদ মিনারের সামনে সমাবেশ করে। পরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ওয়ার্কাস পার্টির নেতারা। ১৭ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অঞ্চলের সড়কের দুই পাশে রয়েছে অনেক মাতৃভান্ডারের রসমালাইয়ের দোকান। এসব দোকান থেকে মিষ্টি কিনে অনেকে প্রতারিত হচ্ছেন। আসল রসমালাইয়ের দোকান কুমিল্লা নগরের মনোহরপুর এলাকায় টিনের ঘরের। প্রতিদিন মাতৃভান্ডারে রসমালাই কিনতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করেন। ১৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৩ / ১৬
বিভিন্ন রকম পাট গুদামমালিক কিনেছেন ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা প্রতি মন করে। বেশি দামি পাট যাবে রপ্তানিতে। আর কম দামি পাট যাবে দেশের বিভিন্ন পাটকলে। সে পাটগুলো গুছিয়ে আলাদা করে রাখছেন শ্রমিকেরা। রপ্তানির পাট সতর্কতার সঙ্গে গোছাচ্ছেন তাঁরা। রেলগেট, খুলনা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
ধবধবে সাদা ধনিয়া ফুল ফুটেছে খেতে। ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। গান্দরহাটি, হোমনা উপজেলা, কুমিল্লা। ১৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৫ / ১৬
জেলেরা সাগর থেকে জাল তুলে এনে বনের ভেতরে খোলা জায়গায় শুকাতে দিয়েছেন। গুলিয়াখালী সমুদ্রসৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ১৬ ফেব্রুয়ারি
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৬ / ১৬
পুরোদমে বরই মৌসুম চলছে। সকালবেলার জমজমাট বরইবাজার। নানা জাতের বরই দিয়ে পাইকারি বাজার সয়লাব, দামও কমে গেছে। জাতভেদে প্রতি মণ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১২০০ টাকায়। সিটি বাজার, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম