সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার অমর একুশে বইমেলার শিশু প্রহর ছিল শিশু-কিশোরদের পদচারণে মুখর। সোহরাওয়ার্দী উদ্যান, ১৮ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
২ / ১৪
তরুণদের উদ্যোগে উত্তর কাশিপুর ফুটবল মাঠে হয়ে গেল মোরগ লড়াই। বিকেল থেকে রাত পর্যন্ত চলে রক, কিং, পুষ্পা নামের মোরগের লড়াই। উত্তর কাশিপুর, খুলনা, ১৮ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ফ্যান ক্লাবে রোবট তৈরি করছে শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের দপ্তর, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
৪ / ১৪
হাঁস লালন-পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। হাওর থেকে হাঁসের পাল নিয়ে খামারে ফিরছেন খামারি। গুণধর খয়রত, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৮ ফেব্রুয়ারিছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৪
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের তুঁতবাগান এলাকায় মাটিবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ জন যাত্রী নিহত হন। ময়নামতি হাইওয়ে থানা, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
৬ / ১৪
খাবারের সন্ধানে বের হয়েছে এক বুলবুলি পাখি। স্টেশন সড়ক, বগুড়া শহর, ১৮ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৭ / ১৪
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে যন্ত্রের সাহায্যে যানবাহনের গতি যাচাই করছেন হাইওয়ে থানার কনস্টেবল মাসুদ আলম। অতিরিক্ত গতির হলেই চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৪
মায়ের কোলে চড়ে ডালে ডালে ঘুরছে এক বানর ছানা। কাপ্তাই জাতীয় উদ্যান, রাম পাহাড়, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৪
হাওরে মাছ শিকারে নেমেছেন এক জেলে। টাঙ্গুয়ার হাওরে দেখা মেলে প্রকৃতি ও জীবিকার এমন সৌন্দর্য। শত শত পরিযায়ী পাখির কলতানে মুখর হয় এই হাওড়। টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ, ১৮ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
১০ / ১৪
চঞ্চল প্রকৃতির পাখি চড়ুই। মাটিতে নেমে পোকামাকড় শিকারে ব্যস্ত একদল চড়ুই পাখি। ক্রিকেট স্টেডিয়াম এলাকা, সিলেট, ১৮ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
পাইকারি বাজারে গাজরের দাম কম। বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১৩ টাকা কেজি। কিন্তু সেই একই গাজর খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দাম, কেজি ৩০ থেকে ৩৫ টাকায়। গাজর গাড়িতে তুলতে ব্যস্ত শ্রমিকেরা। মহাদেবপুর, পাকশী সড়ক, ঈশ্বরদী, পাবনা, ১৭ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
১৩ / ১৪
বেতের ঝুড়ি নিয়ে ঘুরছেন মুখলেছ মিয়া। ছোট আকারের ঝুড়ি ৬০-৭০ এবং বড়গুলো ৯০-১০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। লিবার্টি মোড়, কুমিল্লা নগর, ১৮ ফেব্রুয়ারিছবি: এম সাদেক কুমিল্লা
১৪ / ১৪
খেত থেকে মরিচ তোলার মৌসুম। মরিচ শুকাতে ব্যস্ত সময় পার করছেন একজন কৃষক। সাগর ফেন গ্রাম, তিতাস উপজেলা, ১৮ ফেব্রুয়ারিছবি: এম সাদেক কুমিল্লা