এক ঝলক (১৯ অক্টোবর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
টানা বর্ষণে খুলনা নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। টং দোকানের নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও প্রয়োজনে আসছেন ক্রেতারা। মুজগুন্নী, খুলনা, ১৯ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভাসানো হবে কল্পজাহাজ। দিনরাত কাজ করে সারিপুত্র বৌদ্ধবিহারে কল্পজাহাজ তৈরি করছেন কারিগরেরা। খাগড়াছড়ি, ১৯ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ১৯
সকালের ঝুম বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে রাজধানীর কর্মজীবী মানুষ। কলেজগেট, ঢাকা, ১৯ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১৯
সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১৯ অক্টোবর
ছবি: দীপু মালাকার
৫ / ১৯
‘নিরাপদ স্যানিটেশন: ঢাকা উত্তর সিটি করপোরেশন রোডম্যাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। আয়োজনে প্রথম আলো ও ইউনিসেফ। প্রগতি ইনস্যুরেন্স ভবন, প্রথম আলো কার্যালয়, ১৯ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১৯
সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় (মোটরসাইকেল) নিহত হন টেলিভিশন সাংবাদিক শফিকুল ইসলাম জনি। ছেলের লাশ কবরস্থানে নেওয়ার সময় মা হেনা বেগম ও স্বজনদের আহাজারি। মঙ্গলবার সকালে নিহত সাংবাদিকের বাড়িতে তোলা। ফতুল্লার উত্তর ইসদাইর, নারায়ণগঞ্জ, ১৯ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৯
সম্প্রীতি বিনষ্ট, পূজামণ্ডপে হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। সদর রোড, বরিশাল নগর, ১৯ অক্টোবর
ছবি: সাইয়ান
৮ / ১৯
লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতিমা কিনে বাড়ি ফিরছেন এক ভক্ত। ওল্ড পুলিশ ক্লাব রোড, ময়মনসিংহ, ১৯ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
৯ / ১৯
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে সিলেট নগরে মোবারক শোভাযাত্রা বের করা হয়। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ১৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৯
রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই ছিল তীব্র যানজট। বেলা পৌনে তিনটা, মৎস্য ভবন মোড়, ঢাকা, ১৯ অক্টোবর
ছবি: দীপু মালাকার
১১ / ১৯
শীতকালের অন্যতম সবজি শিমের জমিতে পরিচর্যায় ব্যস্ত কৃষক হাবিবুর রহমান। এবার দেড় বিঘা জমিতে তিনি দেশি চকলেট জাতের শিমের আবাদ করেছেন। ১০ থেকে ১৫ দিনের মধ্যেই চকলেট শিম বাজারে উঠবে। ফকিরপুর, পাবনা, ১৯ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৯
গত তিন দিনের মতো আজও মেঘে ঢাকা ছিল পাবনার আকাশ। একদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ, এর সঙ্গে পুবালি ও পশ্চিমা হাওয়া। এর মিলিত প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে আজ মঙ্গলবার। রেলওয়ে স্টেশন, পাবনা, ১৯ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৯
‘হিংসা বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান’ স্লোগানে ‘সম্প্রীতি রক্ষা দিবস’ পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করে তারা। পুবালি চত্বর, কুমিল্লা, ১৯ অক্টোবর
ছবি: এম সাদেক
১৪ / ১৯
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রদীপ প্রজ্বালন করছে এক কিশোরী। রাজবন বিহার, রাঙামাটি, ১৯ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৯
হিংসা-নৈরাজ্য-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ ও সম্প্রীতি রক্ষায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন। সাতমাথা, বগুড়া শহর, ১৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর এলাকায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর খোঁজখবর নেন ও ভুক্তভোগীদের কথা শোনেন স্থানীয় সাংসদ ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ১৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীর পল্টন থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত সাম্প্রদায়িকতাবিরোধী সম্প্রীতির মিছিল করে বাম ছাত্রসংগঠনগুলো। পল্টন, ঢাকা, ১৯ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
১৮ / ১৯
সনাতন ধর্মালম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে সমাবেশ করেন কবি–সাহিত্যিক–শিল্পী–সাংবাদিকেরা। এর আগে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ডে প্রতিবাদেরর ভাষা লিখছেন। শাহবাগ, ঢাকা, ১৯ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ১৯
সাম্প্রদায়িক সহিংসতা ও দোষীদের শাস্তির দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ১৯ অক্টোবর
ছবি: দীপু মালাকার