একঝলক (১৯ এপ্রিল ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
মেট্রোরেলে আকস্মিক দুর্ঘটনা মোকাবিলার জন‍্য মেট্রোরেল-সংশ্লিষ্ট সব বিভাগের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাইকা এবং ওসাকা মেট্রোর যৌথ সহযোগিতায় এমআরটি লাইন সিক্সের প্রযুক্তিগত সহায়তা প্রজেক্টর অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দিয়াবাড়ি, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: খালেদ সরকার
২ / ১৬
কৃষক আজিমউদ্দিন মাতব্বর বাড়ির পাশে নিজের ৫০ শতাংশ জমিতে চাষ করা লালশাকের খেত পরিচর্যা করছেন। ফরিদপুর, ১৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৬
ইটভাটার ধোঁয়ায় নষ্ট বোরো ধানের খেত। পীরগঞ্জ, রংপুর, ১৯ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
বাঁশের চিকন চাটাই দিয়ে তৈরি করা হচ্ছে ধান রাখার বড় বাঁশের চাটাই পাত্র, যা আউড়ি নামে পরিচিত। এর একটি আউড়িতে প্রায় ৩৫ মন ধান ধরে। ধান কাটার মৌসুমে আউড়ি তৈরিতে মহাদেবের ডাক পড়ে বিভিন্ন বাড়িতে। প্রতিটি আউড়ি তৈরিতে মহাদেব নেন এক হাজার টাকা। টোলনা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৬
ফরিদপুরে বিভিন্ন এলাকায় এ বছর কালিজিরার ফলন ভালো হয়েছে। খেত থেকে কালিজিরা তুলে আনার পর মাড়াই শেষে বাতাসে ঝেড়ে নিচ্ছেন গৃহবধূ আলপনা রানী সরকার। ফরিদপুর, ১৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৬
তালগাছে বাসা বানাতে ব্যস্ত বাবুই পাখির দল। বুড়িচং, কুমিল্লা, ১৮ এপ্রিল
ছবি: এম সাদেক
৭ / ১৬
প্রচণ্ড গরমে রোদ থেকে রক্ষা পেতে ছাতাই একমাত্র ভরসা। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৬
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে থামলেও আজ মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয়। আজ বেলা ১১টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ শুরু হয়। ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৬
বিল থেকে বোরো ধান কেটে ট্রলি দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছন কৃষক। তারাকান্দা, ময়মনসিংহ, ১৯ এপ্রিল
ছবি: আনোয়ার হোসেন
১০ / ১৬
উজানের পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে একের পর এক হাওর। এখনো যেসব হাওরে পানি ঢুকেনি, সেসব হাওরে তরিঘড়ি করে ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত হাওরপারের কৃষকেরা। বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বিভাগীয় পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুরু হয়েছে। ময়মনসিংহ, ১৯ এপ্রিল
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৬
স্কুল ছুটি শেষে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী লেগুনার পেছনে ঝুলে বাড়ি ফিরছে। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ফৌজদারহাট, সীতাকুণ্ড। ১৯ এপ্রিল
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৩ / ১৬
আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে প্রতিবছরের মতো এবারও সড়কে নামানো হবে বাস। পুরোনো লক্কড়ঝক্কড় বাস সড়কের নামানোর জন্য রং করছেন শ্রমিকেরা। পূর্ব পালশা, বগুড়া, ১৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৪ / ১৬
তীব্র যানজটের কারণ সময়মতো যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দিনের কাজ শেষে বাড়ি ফেরার সময় গাদাগাদি করে বাসে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা। ফার্মগেট, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
১৫ / ১৬
রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। ধানমন্ডি ২৭, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
১৬ / ১৬
নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: দীপু মালাকার