কুয়াশামোড়ানো সকাল। হাত-পায়ে শীতের কামড়। কিন্তু ঘরে গুটিয়ে থাকার সুযোগ নেই শ্রমজীবী মানুষদের। কাজের সন্ধানে সাতসকালেই পথে নামতে হয়েছে তাঁদের। আজ সকালে মৌলভীবাজার শহরের কোর্ট রোডেছবি: প্রথম আলো
২ / ১৬
ব্যাগভর্তি নতুন বই। সেই খুশি নিয়ে বাড়ি ফিরছে যোগেন্দ্র দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। করোনা পরিস্থিতিতে সারা দেশে সীমিত আকারে পালিত বই উৎসবের দ্বিতীয় দিনে বই হাতে পেল তারা। রাঙামাটি শহরের মোনঘর এলাকায় শনিবার দুপুরেছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৬
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামেছবি: প্রথম আলো
৪ / ১৬
শীতের মিষ্টি সকালে মাটির হাঁড়িতে বিক্রির জন্য খেজুরের রস নিয়ে বাজারের পথে ছুটেছেন মোহাম্মদ নুরুজ্জামান। ৩৫ বছরের বেশি সময় ধরে এই কাজ করছেন তিনি। প্রতি গ্লাস রস তিনি বিক্রি করেন ১০ টাকায়। আজ সকালে পাবনার দাশুড়িয়া এলাকায়ছবি: হাসান মাহমুদ
৫ / ১৬
খাবারের সন্ধানে ডুমুরগাছে ঘুরছে বনচড়ুই (cinereous tit) পাখিটি। এরা মূলত পোকাশিকারি পাখি। অঞ্চলভেদে এরা ছাইরঙা তিত নামেও পরিচিত। আজ সকালে পাবনার পাকশী এলাকায়ছবি: হাসান মাহমুদ
৬ / ১৬
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করতে আসা মানুষের দীর্ঘ সারি। নেই সামাজিক দূরত্ব রক্ষা করার মতো স্বাস্থ্যবিধি। আজ সকালে শেরেবাংলা নগর এলাকায়ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৬
ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে ভারতবর্ষকে মুক্ত করার লক্ষ্যে যেসব বিপ্লবী ও সংগ্রামী মানুষ আত্মদান করেছেন, তাঁদের মরণোত্তর সম্মাননা জানানোর দাবিতে আজ সকালে গাইবান্ধা শহরে একটি শোভাযাত্রা বের হয়ছবি: প্রথম আলো
৮ / ১৬
বর্ষায় ভাঙন ঠেকাতে নদীর তীরে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক বসানোর কাজ চলছে। বালুভর্তি জিও ব্যাগ সেলাই করে সাজিয়ে রেখেছেন শ্রমিকেরা। আজ সকালে ফেনী নদীর উত্তর পাড়ে নাঙ্গলমোড়া এলাকায়ছবি: ইকবাল হোসেন
৯ / ১৬
হাওরে পুরোদমে চলছে বোরো রোপণ। সকাল থেকে বিকেল পর্যন্ত হাওরে বোরো রোপণে ব্যস্ত কৃষকেরা। পানি সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন নিয়ে যাচ্ছেন দুই কৃষক। আজ দুপুরে সিলেট সদরের সামাউড়াকান্দি হাওরেছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
কৃষক শরীফ মিয়ার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে নিজের আলুর জমি। সেচ দিতে প্রতিদিন এভাবেই সাইকেলে করে সেচযন্ত্র নিয়ে যেতে হয় তাঁকে। আজ দুপুরে রংপুরের মিঠাপুকুরের ভক্তিপুর এলাকায়ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণসহ ৫ দফা দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৬
খাগড়াছড়ির দীঘিনালা-রাঙামাটির লংগদু সড়কের বোয়ালখালী খালের বেইলি সেতুটি গত ২৬ ডিসেম্বর দুটি ট্রাক, একটি মাহিন্দ্রসহ ভেঙে পড়ে। স্থানীয় লোকজন নিজ উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো বানিয়ে পারাপার হচ্ছেন। পাশে নতুন বেইলি সেতু নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর কাজ শুরু করেছে। আজ সকালেছবি: পলাশ বড়ুয়া
১৩ / ১৬
সাগরকন্যাখ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকত পরিষ্কার রাখার জন্য নির্দেশনা টাঙানো আছে। কিন্তু এসব নির্দেশনা কেউ মানছে না। কর্তৃপক্ষও এ ব্যাপারে উদাসীন। সৈকতে যত্রতত্র পড়ে আছে ডাবের খোসাসহ ময়লা-আবর্জনা। এতে সৈকতের সৌন্দর্যহানি হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশ। আজ সকালেছবি: সাইয়ান
১৪ / ১৬
আতিয়ার রহমান শীতের পুরোনো কাপড়-বিক্রেতা। ক্রেতা কম। শুধু শুধু বসে না থেকে খেওলা জাল বুনছেন। ঠিকঠাক সময় পেলে ১৫ দিনে জালটি বুনন শেষ করতে পারবেন বলে জানিয়েছেন। জালটি বিক্রি করবেন ৩ হাজার ৫০০ টাকায়। আজ সকালে খুলনা জেলা স্টেডিয়ামের সামনেছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
ভোলায় শ্যামপুরচর এলাকায় ইয়ানুর রহমানের জমিতে পেঁয়াজের আগাম আবাদেই বাম্পার ফলন হয়েছে। আজ সকালে ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নেছবি: নেয়ামতউল্যাহ
১৬ / ১৬
রাজশাহীর পদ্মায় সূর্যাস্ত। ছবিটি সম্প্রতি তোলাছবি: মোছাব্বের হোসেন