একঝলক (২০ ফেব্রুয়ারি ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
বইমেলায় স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড়। সোহরাওয়ার্দী উদ্যান, ২০ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
২ / ১৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। দেয়ালে আঁকা ভাষা আন্দোলনের ছবির সামনে সেলফি তুলছেন অনেকে। ২০ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম
৩ / ১৩
নড়াইলে তিন কিলোমিটারজুড়ে একুশ উপলক্ষে আলপনা। নড়াইল চৌরাস্তা, ২০ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৪ / ১৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হবে। তাই বেদিতে আলপনা এঁকে সৌন্দর্য বৃদ্ধি করতে একদল স্বেচ্ছাসেবী রংতুলি নিয়ে আঁকিবুঁকিতে ব্যস্ত। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মালা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুল বিক্রেতারা। প্রতিটি মালা ১ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরকারি-বেসরকারি, বিভিন্ন সংগঠনের লোকজন আসছেন ফুলের মালা কিনতে। ফুল মার্কেট, খুলনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারের প্রস্তুতির কাজ প্রায় শেষ। হাদিস পার্ক, খুলনা ২০ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৩
বসন্তের এই সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল বনে পানি নেই। তবে বনের ভেতরের খালগুলোতে পানি রয়েছে। সেখানে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। ২০ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
বিভিন্ন কওমি মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে শিক্ষার্থীদের লম্বা লাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা। ২০ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১৩
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল ২০ ফেব্রুয়ারি খুলনায় বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকে উজ্জ্বল রোদের পর দুপুরে হঠাৎ মেঘ কালো করে বৃষ্টিতে কিছুটা অপ্রস্তুত জনজীবন। অপ্রস্তুত নির্মাণশ্রমিকেরা সকাল থেকে তাঁদের করা কাজ বৃষ্টি থেকে বাঁচাতে ত্রিপল দিয়ে ঢাকছেন তড়িঘড়ি করে। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৩
ভাষাশহীদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর। এতে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। মিউনিসিপ্যাল স্কুল মাঠ, অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম। ২০ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১১ / ১৩
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন দুর্গাচরণ। তারপর ধাক্কাধাক্কি করে প্রবেশ করেছেন করোনার টিকাকেন্দ্রে। এতে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাঁর স্ত্রী মাথায় ও মুখে পানি দেন। দুর্গাচরণ দুই সপ্তাহ আগে শরীরে অস্ত্রোপচার করেছেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম। ২০ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১২ / ১৩
চট্টগ্রামের অমর একুশে বইমেলা উদ্বোধন শেষে মেলার স্টলে বই দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সের লোকজন। এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। ২০ ফেব্রুয়ারি
ছবি: সৌরভ দাশ
১৩ / ১৩
শীতের শেষে বৃষ্টিতে বিপাকে মানুষ। বিকেলে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশে নেমে আসে বৃষ্টি। ঘরমুখী মানুষ দুর্ভোগে পড়ে। ঢাকা, ফার্মগেট, ২০ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম