রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা, ২১ অক্টোবরছবি: দীপু মালাকার
২ / ৮
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) নির্বাচনে ভোট দিতে না পেরে বিক্ষোভ মিছিল করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সদস্যরা। উত্তর বাজার, তারাগঞ্জ, শেরপুর, ২০ অক্টোবরছবি: আবদুল মান্নান
৩ / ৮
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চেঙ্গী নদীতে কল্প জাহাজ ভাসানোর আগে পুণ্যার্থীদের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা। খাগড়াছড়ি, ২০ অক্টোবরছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ৮
প্রবারণা পূর্ণিমা উদ্যাপন উপলক্ষে সব বয়সের বৌদ্ধ পুণ্যার্থী উৎসবমুখর পরিবেশে ফানুস ওড়ায়। জনকল্যাণ বৌদ্ধবিহার, কাপ্তাই, রাঙামাটি, ২০ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৮
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পুরান ঢাকার শাঁখারীবাজার মোড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। ঢাকা, ২১ অক্টোবরছবি: দীপু মালাকার
৬ / ৮
কোরআন অবমাননা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রকারী, মন্দির ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে এবং উগ্রবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেন ইয়ুথ ফর কোভিড রেসপন্স টিমসহ কয়েকটি সংগঠনের সদস্যরা। সদর রোড, বরিশাল নগর, ২১ অক্টোবরছবি: সাইয়ান
৭ / ৮
গহিন বনে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে গাছের ডালে বসেছে এক জোড়া উদয়ী পাকড়া ধনেশ পাখি। পাখিটি কাও বা কাউ ধনেশ নামেও পরিচিত। সাতছড়ি জাতীয় উদ্যান, চুনারুঘাট, হবিগঞ্জ, ২০ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৮ / ৮
প্রায় ১৯ মাস পর বিশ্ববিদ্যালয়ে আবার সশরীর পাঠদান শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। আগের মতো ক্যাম্পাসে জমে উঠেছে শিক্ষার্থীদের আড্ডা। বরিশাল বিশ্ববিদ্যালয়, ২১ অক্টোবরছবি: সাইয়ান