পানিতে তলিয়ে যাওয়া ধান তোলার চেষ্টা করছেন কৃষক। হাপাতির হাওর, জগন্নাথপুর, ২১ এপ্রিলছবি: প্রথম আলো
২ / ১৫
সুনামগঞ্জের হাওর থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মেদির হাওরের কয়েক হাজার একর বোরো ধানের জমি। ক্ষতিগ্রস্ত ধান কেটে মাড়াই করে নদীর তীরে বসে সেদ্ধ করছেন এক নারী। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ২১ এপ্রিলছবি: শাহাদৎ হোসেন
৩ / ১৫
নতুন পদ্ধতিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সব ধাপে উত্তীর্ণ হয়ে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন পরীক্ষার্থীরা। সারা রাত অপেক্ষার পর ভোরে ফলাফলে চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের জড়িয়ে ধরেন। পুলিশ লাইনস, পাবনা, ২১ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৪ / ১৫
করোনাকালে দুই বছর মন্দা থাকার পর এবার জমে উঠেছে ঈদের বাজার। এ বছর মেয়েদের সবচেয়ে জনপ্রিয় পোশাকের নাম ‘সারারা’। চার হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা। প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখা হচ্ছে এমনই একটি সারারা ড্রেস। রবিউল সুপার মার্কেট, পাবনা, ২১ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৫ / ১৫
পানি টেনে জীবিকা নির্বাহ করেন তারক রায়। ভোর থেকে রাত অবধি চলে কাজ। বড়বাজার ডেলটা ঘাট, খুলনা, ২১ এপ্রিলছবি: উত্তম মণ্ডল
৬ / ১৫
কয়েক দিনের সংঘর্ষের পর নিউমার্কেটসহ আশপাশের সব মার্কেট আজ সকাল থেকে খুলেছে। ঢাকা, ২১ এপ্রিলছবি: সাজিদ হোসেন
৭ / ১৫
ঈদ উপলক্ষে রাজশাহী নগর ছাড়ছেন অনেকে। শিরোইল বাসটার্মিনাল, রাজশাহী, ২১ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
করোনা মহামারির প্রাদুর্ভাব কমে আসায় দুই বছর পর নতুন উদ্যমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা, ২১ এপ্রিলছবি: দীপু মালাকার
১৩ / ১৫
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিপণিবিতানের মালিক-কর্মচারীদের সংঘর্ষের কারণে দোকানগুলো বন্ধ হয়ে যায়। দুই দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবারও খুলেছে দোকান। ঢাকা, ২১ এপ্রিলছবি: সাজিদ হোসেন
১৪ / ১৫
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিপণিবিতানের মালিক-কর্মচারীদের সংঘর্ষে আহত মো. মুরসালিন ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে স্ত্রী, সন্তানসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কামরাঙ্গীরচর, ২১ এপ্রিলছবি: সাজিদ হোসেন
১৫ / ১৫
রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের জন্য শিশুকে সঙ্গে নিয়ে পছন্দের জামা কিনছেন অভিভাবক। ঢাকা, ২১ এপ্রিলছবি: দীপু মালাকার