চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে ঝড়ে উপড়ে গেছে শতবর্ষী বটগাছ। আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ২১ মেছবি: প্রথম আলো
২ / ১৪
বন্যার পানিতে সুরমা নদী লাগোয়া সিলেটের কাজীরবাজার এলাকার চাউলের আড়তগুলোতে পানি ঢুকে পড়েছে। এতে ধান ও চাল ভিজে পঁচে গেছে। পাম্প ব্যবহার করে আড়ত থেকে পানি বের করছেন এক কর্মী। কাজীরবাজার, সিলেট, ২১ মেছবি: আনিস মাহমুদ
৩ / ১৪
টাঙ্গাইলের ঘাটাইলের দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর উচ্চ বিদ্যালয়ের দুইটি টিনশেড ভবন শনিবার সকালের ঝড়ে বিধ্বস্ত হয়। দেউলাবাড়ি, ঘাটাইল, টাঙ্গাইল, ২১ মেছবি: প্রথম আলো
নদীতে পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটের র্যামের মাথা তলিয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ও যাত্রীরা ওঠানামা করেন। শনিবার, গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ মেছবি: এম রাশেদুল হক
৬ / ১৪
কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন একটি ঘাটে খুলনা থেকে তিনশত টন চাল নিয়ে আসা কার্গো থেকে চাল খালাস করছেন শ্রমিকেরা। চাল খালাস অনুযায়ী প্রত্যেক শ্রমিক দৈনিক ৭০০ থেকে ১২০০ টাকা উপার্জন করেন। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল, ২১ মেছবি: সাইয়ান
৭ / ১৪
গত বছর বন্যায় লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সেতুর সংযোগ সড়কটি ভেঙে যায়। হেলে যায় সেতুটি। ভেঙে যায় পল্লী বিদ্যুৎতের খুঁটিও। বিকল্প হিসেবে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু রাখা হয়েছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ভোগান্তিরও যেন শেষ নেই। কাকিনা, কালিগঞ্জ, লালমনিরহাট, ২১ মেছবি: মঈনুল ইসলাম