পাহাড়ি ছড়ার পাথর তুলে নির্মাণকাজে ব্যবহারের জন্য যন্ত্রে ভাঙা হচ্ছে। এতে ছড়ার পানি শুকিয়ে বনের গাছপালা মরে যাচ্ছে। ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। ডেপ্পোছড়ি পাড়া, সাপছড়ি, রাঙামাটি ২২ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৪
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধামুর এলাকা থেকে এসে নগরের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সড়কের ধারে শাক বিক্রি করছেন রাধারাণী। ১৩ বছর ধরে নানা শাক বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। রংপুর নগর, ২১ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৬ / ১৪
ইউরোপের দেশ সুইডেনে পবিত্র কোরআন অবমাননা এবং আল-আকসা মসজিদে মুসলমানদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, ২২ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১৪
ফরিদপুর নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর এলাকায় এই স্কুল মাঠটিতে প্রতিদিন সকালে বাঙ্গির হাট বসে। সকাল নয়টা পর্যন্ত চলে বেচাকেনা। আশপাশের এলাকার শত শত চাষি ভোর পাঁচটা থেকে এখানে বাঙ্গি বিক্রি করতে আসেন। নগরকান্দা, ফরিদপুর, ২২ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৮ / ১৪
পাহাড়ের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে লাকড়ির পরিবর্তে গ্যাসের ব্যবহার বেড়েছে। অধিকাংশ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম নিয়ে গ্যাস ভরে আনার জন্য খালি সিলিন্ডার ট্রাকে তোলা হচ্ছে। দীঘিনালা, খাগড়াছড়ি, ২২ এপ্রিলছবি: পলাশ বড়ুয়া
৯ / ১৪
তালের রস জ্বাল দিয়ে গুড় তৈরি করছেন গৃহবধূ মমতা বেগম। নগরকান্দা, ফরিদপুর, ২২ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১০ / ১৪
প্রতিবছর বৈশাখের প্রথম সপ্তাহের শেষের দিকে কুমিল্লা নগরের রানীর বাজার আশ্রম এলাকায় বসে বৈশাখী মেলা। মেলায় শিশুদের খেলনাসহ আসবাবও পাওয়া যায়। কুমিল্লা, ২২ এপ্রিলছবি: এম সাদেক
১১ / ১৪
বেগুনি রঙের ধানখেতে সবুজ ধানগাছ দিয়ে মা চিত্রকর্ম ফুটিয়ে তুলেছেন এনামুল হক নামের এক ব্যক্তি। শ্রীপুর, গাজীপুর,২২ এপ্রিলছবি: সাদিক মৃধা
১২ / ১৪
রাজধানী থেকে ছেড়ে আসা লঞ্চে বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ এপ্রিলছবি: এম রাশেদুল হক
১৩ / ১৪
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর নিউমার্কেটের পুরোনো চিত্র। ছিল ঈদের কেনাকাটা করতে আসা মানুষের ভিড়। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের পর স্বাভাবিক হয়েছে মার্কেট এলাকা। ঢাকা, ২২ এপ্রিলছবি: দীপু মালাকার
১৪ / ১৪
সিরিঞ্জ দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে ২৬ দিনের ক্রোকোটেলের ছানাকে। পূর্ণবয়স্ক একজোড়া ক্রোকোটেলের দাম হয় ৭ থেকে ৮ হাজার টাকা বা তারও বেশি। পাখিপ্রেমীদের কাছে পাখিটি বেশ জনপ্রিয়। জিরো পয়েন্ট, খুলনা, ২২ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন