এক ঝলক (২২ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
বাড়ছে করোনার সংক্রমণ। হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য ফরম জমা দিতে ভিড় করছেন অনেকেই। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২২ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
২ / ১৪
শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বরে কীর্তিনাশা নদীতে সেতুর নির্মাণকাজ দেড় বছর আগে শেষ হলেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। নড়িয়া, ২০ ডিসেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ
৩ / ১৪
সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজ সকাল থেকে তিন দিনের পরিবহন ধর্মঘট শুরু করেছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। ধর্মঘটে সিলেটের সঙ্গে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। কমদতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট, ২২ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৪
রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ আজ সকালে আকস্মিকভাবে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চালু হয়। মাঝনদীতে নোঙর করে থাকা ফেরি ঘাটে ভিড়তে থাকে। দৌলতদিয়া ফেরিঘাট, ২২ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া-বাইশারি-দোছড়ি সড়কের বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর এলাকায় ভেঙে পড়ে বেইলি সেতু। আজ ভোরে সেতু ভেঙে পড়ার পর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়
ছবি: সংগৃহীত
৬ / ১৪
তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর দুই তরুণী খেত থেকে ধনেপাতা তুলছেন। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় বুধবারে বসা সাপ্তাহিক হাটে বিক্রি করা হবে এসব ধনেপাতা। ওয়াগগা ইউনিয়নের মুরলিপাড়া গ্রাম এলাকা, রাঙামাটি, ২২ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৪
করোনার সংক্রমণ রোধে সরকার–ঘোষিত ‘নো মাস্ক, নো সার্ভিস’ এমন স্লোগান রয়েছে। তবে রাজধানীর কেরানীগঞ্জের নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল ভিন্ন চিত্র। শিশুদের হাম ও রুবেলার টিকাদান কর্মসূচিতে কাউকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা বা মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। কেরানীগঞ্জ, ২২ ডিসেম্বর
ছবি: ফোকাস বাংলা
৮ / ১৪
গরু চরানোর শেষে বাড়ি ফিরছেন পাহাড়ি মারমা সম্প্রদায়ের লোকজন। ছবিটি খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকা থেকে তোলা। খাগড়াছড়ি, ২১ ডিসেম্বর
ছবি: নীরব চৌধুরী
৯ / ১৪
করোনায় ফুল ব্যবসায় ধস নেমেছে। করোনার আগে ১৫ বিঘা জমিতে ফুল চাষ করতেন ব্যবসায়ী আবদুল মালেক মিয়া। এখন ব্যবসা মন্দার কারণে তিন বিঘা জমি গোলাপ ফুল চাষ করেছেন তিনি। সেখান থেকে বেছে বেছে গোলাপ ফুল তুলছেন তিনি। ছবিটি শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা সাঁকোর পাড় থেকে তোলা। বগুড়া, ২১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
শীতকাল এলে জনপ্রিয় হয়ে ওঠে ব্যাডমিন্টন খেলা। তাই ব্যস্ততা বাড়ে র‌্যাকেট কেনা ও সারানোর দোকানে। নতুন র‍্যাকেট কেনার চেয়ে অনেকে পুরোনো র‍্যাকেট মেরামত করতে ভিড় করেন বিভিন্ন দোকানে। তাই অনেকে এ সময় মৌসুমি ব্যবসা হিসেবে এই পেশাকে বেছে নেন। কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়াম এলাকায়, চট্টগ্রাম, ২১ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
১১ / ১৪
ডাকসু হামলার এক বছর ও বিচারহীনতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা, ২২ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১২ / ১৪
দেশের দ্বিতীয় বৃহত্তম ইলিশ উৎপাদনকারী জেলা বরগুনার ইলিশসম্পদকে দেশজুড়ে পরিচিতির জন্য জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম থ্রিডি মিউজিক্যাল ইলিশ ফোয়ারা। ছবিটি বরগুনা সার্কিট হাউসের সামনে থেকে তোলা। বরগুনা, ২১ ডিসেম্বর
ছবি: মোহাম্মদ রফিক
১৩ / ১৪
নির্দিষ্ট স্থানে বাস থামার কথা থাকলেও তা মানছেন না চালকেরা। বাসস্টপেজ শেষ হওয়ার পরও যাত্রী ওঠানো-নামানো হয়। সড়কের এসব ট্রাফিক আইন যথাযথ মানলে যানজট ও দুর্ঘটনা এড়ানো যায়। শেরেবাংলা নগর, ২১ ডিসেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৪
হারভেস্টর মেশিনের মাধ্যমে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। এই প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন প্রায় চার একর জমির ধান কাটা যায়। ছবিটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া থেকে তোলা। বরিশাল, ২২ ডিসেম্বর
ছবি: সাইয়ান