ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে প্রথম দিনেই কমলাপুর রেলস্টেশনে রাত থেকে অপেক্ষা করছে সাধারণ মানুষ। ঢাকা, ২৩ এপ্রিলছবি: সাজিদ হোসেন
৩ / ১৮
হাওরের বাঁধে লুটপাট ও দুর্নীতি বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘বাঁচাও হাওর বাঁচাও দেশ’। ঢাকা, ২৩ এপ্রিলছবি: দীপু মালাকার
৪ / ১৮
করোনার বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উঠে যাওয়ায় বিপণিবিতানগুলোয় দিন দিন ভিড় বাড়ছে। ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ব্রাহ্মণবাড়িয়া, ২২ এপ্রিলছবি: শাহাদৎ হোসেন
৫ / ১৮
সিলেট নগরের জল্লারপাড় ওয়াকওয়েতে প্রতিদিন রাতে ভিড় করে হাজারো মানুষ। বেড়াতে আসা মানুষের কাছে বিক্রির জন্য বিভিন্ন ধরনের আচারের পসরা নিয়ে বসেছেন এক দোকানি। সিলেট, ২২ এপ্রিলছবি: আনিস মাহমুদ
ঈদের কেনাকাটায় শিশুদের চাহিদায় যুক্ত হয়েছে সাইকেল। বায়না মেটাতে তাই চাচা এই শিশুকে সাইকেল কিনে দিতে নিয়ে এসেছেন। শিশুদের উপযোগী প্রতিটি সাইকেল পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রংপুর, ২৩ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
প্রখর রোদ, গরম ও রোজার ক্লান্তি উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে বাজারে ক্রেতাদের ভিড়। ডাকবাংলো, খুলনা, ২৩ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন