একঝলক (২৪ অক্টোবর ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বেয়ারিংয়ের গাড়ি ঠেলে খেলায় মেতেছে শিশুরা। সেনহাটি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৫
করোনার টিকা নিতে আসা নারীদের দীর্ঘ লাইন, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। পঞ্চগড় সরকারি অডিটরিয়ামের টিকাদানকেন্দ্র, ২৪ অক্টোবর
ছবি: রাজিউর রহমান
৩ / ১৫
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে থমথমে অবস্থা, ত্রাণ নিয়ে ঘরে ফিরছে রোহিঙ্গারা। উখিয়া, ২৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
৪ / ১৫
হাট থেকে কেনা পাট গুদামে নিয়ে যাওয়া হচ্ছে। পাইকারি হিসাবে হাটে প্রতি মণ পাট ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গাবতলী উপজেলা, বগুড়া, ২৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ১৫
পানির তোড়ে ভেসে গিয়েছিল ঘর। পানি কমে যাওয়ার পর তা খুঁজে পেয়ে সেখানে সংসারের প্রয়োজনীয় জিনিসপ্রত্র খুঁজছেন ইব্রাহিম মিয়া। বাগেরহাট, গঙ্গাচড়া, রংপুর, ২৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে ওয়াটার কিপার্স বাংলাদেশ নামের এক সংগঠনের সমাবেশ। শাহবাগ, ঢাকা, ২৪ অক্টোবর
ছবি: আশরাফুল আলম
৭ / ১৫
ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন যাত্রীরা। চাষাঢ়া রেলস্টেশন, নারায়ণগঞ্জ, ২৪ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৮ / ১৫
২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাগর ও নদ-নদীতে ইলিশ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তেঁতুলবাড়িয়া, তালতলী, বরগুনা, ২৪ অক্টোবর
ছবি: মোহাম্মদ রফিক
৯ / ১৫
সব সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৪ অক্টোবর
ছবি: সাইফুল ইসলাম
১০ / ১৫
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গ্রামে গ্রামে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এ উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন গ্রামের বাসিন্দারা। চাঁদভা ইউনিয়ন পরিষদ, আটঘরিয়া, পাবনা, ২৪ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৫
যানজটের কারণে সড়ক ছেড়ে ফুটপাতে উঠে যান অনেক মোটরসাইকেল আরোহী। এতে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। সিলেটে এমন দৃশ্য প্রতিদিনের। চৌহাট্টা এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৫
পায়রা সেতু উদ্বোধন ঘোষণার পর উপস্থিত উৎসবমুখর লোকজন দৌড়ে সেতুতে উঠে পড়েন। লেবুখালী, দুমকি উপজেলা, পটুয়াখালী, ২৪ অক্টোবর
ছবি: সাইয়ান
১৩ / ১৫
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঐক্য ন্যাপের মানববন্ধন। শাহবাগ, ঢাকা, ২৪ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৫
গাছে আধা পাকা পেঁপে খাচ্ছে কাঠবিড়ালি। গোসিঙ্গা, শ্রীপুর, গাজীপুর
ছবি: সাদিক মৃধা
১৫ / ১৫
ঢাকার বুড়িগঙ্গা নদীর সংযোগ খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। মাহ্দীনগর, কামরাঙ্গীরচর, ২৪ অক্টোবর
ছবি: দীপু মালাকার