ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে উপচে পরা ভিড়। আজ বিক্রি হচ্ছে ২৮ এপ্রিল যাত্রার টিকিট। কমলাপুর, ঢাকা, ২৪ এপ্রিলছবি: দীপু মালাকার
২ / ১২
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে উপচে পরা ভিড়। টিকিটি পেয়ে উচ্ছ্বসিত। আজ বিক্রি হচ্ছে ২৮ এপ্রিল যাত্রার টিকিট। কমলাপুর, ঢাকা, ২৪ এপ্রিলছবি: দীপু মালাকার
৩ / ১২
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কাপড়ের দোকানগুলোতে মানুষের কেনাকাটা বাড়ছে। কুমিল্লা নগরের রাম ঘাট এলাকার পুর্বাশা খাদি থেকে তোলা, ২৪ এপ্রিলছবি: এম সাদেক
৪ / ১২
রানা প্লাজা দুর্ঘটনার ৯ বছর। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে শ্রমিক নিরাপত্তা ফোরাম মানববন্ধন করেছে। প্রেসক্লাব, ২৪ এপ্রিলছবি: সাজিদ হোসেন
৫ / ১২
টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য নিতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। নিমগাছী বাজার, সোনাখাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ এপ্রিলছবি: সাজেদুল আলম
৬ / ১২
চিকিৎসকদের সংগঠন ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আলতাফুন্নেছা মাঠ, বগুড়া, ২৪ এপ্রিলছবি: সোয়েল রানা
৭ / ১২
বৈশাখের প্রখর রোদের মধ্যে ছাতা হাতে মাঠে দাঁড়িয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছে এক কিশোর। খিদিরপুর এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ২৪ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৮ / ১২
ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো ভাঙা ছিল। ঈদের আগে মহাসড়কের সেসব স্থান সংস্কার করা হচ্ছে। তেলিবাজার এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ২৪ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৯ / ১২
আর কয়েক দিন পরই পবিত্র ঈদুল ফিতর। ঈদের সময় বাড়তি ঝঞ্ঝাট এড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকে রাজধানী ছাড়তে শুরু করেছে। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৪ এপ্রিলছবি: এম রাশেদুল হক
১০ / ১২
রাজধানী ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে আসা রাজধানীগামী গাড়ির অতিরিক্ত চাপে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। গোয়ালন্দের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে, গোয়ালন্দ, ২৪ এপ্রিলছবি: এম রাশেদুল হক
১১ / ১২
প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। নদীর পাড়ে ছায়াঘেরা স্থান আর বাতাস পেয়ে বেষ্টনী দেয়ালে ঘুমিয়ে পড়েছেন এই বৃদ্ধ। খালঘাট, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৪ এপ্রিলছবি: দিনার মাহমুদ
১২ / ১২
রানা প্লাজা ধসের ৯ বছরে কান্না থামেনি নিহত শ্রমিকের স্বজনদের। শ্রদ্ধা জানাতে এসে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা। ২৪ এপ্রিলছবি: শামসুজ্জামান