এক ঝলক (২৪ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে থালা নিয়ে মিছিল করে ভাসানী অনুসারী পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৪ মার্চ
ছবি: দীপু মালাকার
২ / ৯
ঘাটস্বল্পতার পাশাপাশি গতকাল বুধবার থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের তিনটি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৯ কিলোমিটার যানজট তৈরি হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৪ মার্চ
ছবি: এম রাশেদুল হক
৩ / ৯
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত একটি অংশের কয়েকটি ওয়ার্ডে চার দিন ধরে পানি সরবরাহ না থাকায় বাইরে থেকে বালতি ও বোতলে পানি নিয়ে আসছেন রোগীর স্বজন আশামণি বেগম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ২৪ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
আবহাওয়া অনুকূলে থাকায় হাওরাঞ্চলে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। নদীর পাড়ে ভুট্টা মাড়াইয়ে হাওরের নারী-পুরুষেরা। নিকলী, কিশোরগঞ্জ, ২৪ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ৯
শরীয়তপুর থেকে ট্রলারে এসেছে টক দই। নেওয়া হচ্ছে দ্বিগুবাবুর বাজারে। মানভেদে এসব টক দইয়ের হাঁড়ি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা হবে। কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাট, নারায়ণগঞ্জ, ২৪ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৬ / ৯
তরমুজের চারা লতা ছেড়েছে। রোদের তাপে শুকিয়ে যাচ্ছে মাটি। তাই লবণাক্ত এলাকায় গত বর্ষায় পুকুরে-খালে জমিয়ে রাখা মিষ্টি পানি তরমুজগাছের গোড়ায় দিচ্ছেন কৃষিশ্রমিক। কামারখোলা, দাকোপ উপজেলা, খুলনা, ২৪ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে যায়। চাঁদপুর, ২৪ মার্চ
ছবি: আলম পলাশ
৮ / ৯
ড্যাবের আয়োজনে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৪ মার্চ
ছবি: দীপু মালাকার
৯ / ৯
বৈশ্বিক কার্বন নির্গমন হ্রাস ও ঐতিহাসিকভাবে দায়ী রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবিসংবলিত প্লাকার্ড নিয়ে পদযাত্রা ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বগুড়া রোড, বরিশাল, ২৪ মার্চ
ছবি: সাইয়ান