সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর ডাকে বিক্ষোভ মিছিল করেছে ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধ মঞ্চ’। সিটিবাজার, রংপুর, ২৫ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
২ / ১২
বাজারে উঠতে শুরু করেছে পানিফল। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। স্টেশন রোড, ময়মনসিংহ, ২৫ অক্টোবরছবি: আনোয়ার হোসেন
৩ / ১২
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ সোমবার মধ্যরাত থেকে উঠে যাবে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা ইলিশ মাছ ধরা শুরু করবেন। সে জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ অক্টোবরছবি: এম রাশেদুল হক
৪ / ১২
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়েছেন নারী প্রার্থীরা। পুলিশ লাইনসের প্রধান ফটক, ফরিদপুর, ২৫ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৫ / ১২
করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর আজ সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সকাল থেকে হলে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হলে পা রেখে আনন্দে সেলফি তুলছেন শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ২৫ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৬ / ১২
টিকা নেওয়ার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সাতসকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে টিকা নিতে এসেছেন লোকজন। ফরিদপুর, ২৫ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৭ / ১২
সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ-ঘরবাড়িতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের প্যারিস রোড, রাজশাহী, ২৫ অক্টোবরছবি: শহীদুল ইসলাম
৮ / ১২
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক ৭১টি সংগঠনের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২৫ অক্টোবরছবি: সাইফুল ইসলাম
৯ / ১২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ২৫ অক্টোবরছবি: প্রথম আলো
১০ / ১২
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গোলটেবিল আলোচনা সভায় বক্তব্য দেন সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় প্রেসক্লাব, ২৫ অক্টোবরছবি: ছবি সাবিনা ইয়াসমিন
১১ / ১২
‘সিসাদূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে’ শীর্ষক গোলটেবিল আয়োজন করে প্রথম আলো, ইউনিসেফ ও পিউর আর্থ। প্রথম আলো কার্যালয়, ঢাকা, ২৫ অক্টোবরছবি: প্রথম আলো
১২ / ১২
কাজ শেষে নির্মাণের ব্যবহৃত পাইপের পানিতে গোসল করছেন এক শ্রমিক। রায়েরমহল, খুলনা, ২৫ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন