ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল সোমবার মধ্যরাতে থেকে জেলেরা নদীতে ইলিশ শিকারে নেমেছেন। বাজারে যা উঠছে, দামও আকাশছোঁয়া। বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে ইলিশ। ২৬ অক্টোবর, মঙ্গলবার সকালে। দৌলতদিয়া বাজার, গোয়ালন্দ, রাজবাড়ীছবি: এম রাশেদুল হক
২ / ১৬
নগরের মৎস্য অবতরণ কেন্দ্রে শুরু হয়েছে আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ইলিশ বেচাকেনা। আকারভেদে প্রতি মণ ইলিশ ১৪ হাজার থেকে ৪০ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। আড়তদার মাছ ওজন দিয়ে মেপে বাক্সবন্দী করছেন। মৎস্য অবতরণ কেন্দ্র, পোর্ট রোড, বরিশাল নগর, ২৬ অক্টোবরছবি: সাইয়ান
৩ / ১৬
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান অনুষ্ঠান খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছেন ২২ জন। প্রথম আলোর রোজিনা ইসলাম, নাজনীন আক্তর ও আসাদুজ্জামান পেয়েছেন সেরার পুরস্কার। ২৬ অক্টোবরছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১৬
কয়েক দিনের টানা বৃষ্টিতে খেতের আলুবীজ পচে গেছে। খেত থেকে সেই আলুবীজ তুলে আবার নতুন করে বপণ করছেন কৃষক। পটুয়া এলাকা, সদর উপজেলা, ঠাকুরগাঁও, ২৬ অক্টোবরছবি: মজিবর রহমান খান
৫ / ১৬
বক পাখির মাছ শিকার। মাছ ধরে ফেলেছে পাখিটি। লাঠিমারঘন গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৬ অক্টোবরছবি: সোয়েল রানা
৬ / ১৬
বর্ষা মৌসুম শেষ। খালবিল প্রায় শুকিয়ে যাচ্ছে। মাছ শিকার না হলেও বেলজাল পাতা আছে খালের মধ্যে। আজ মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানা বাড়ি এলাকা থেকে তোলা। ২৬ অক্টোবরছবি: এম সাদেক
৭ / ১৬
শিম তোলা শুরু হয়েছে। নিজের আবাদ করা খেতে শিম তুলছেন চাষি সরোয়ার হোসেন। শুরুতেই প্রতি কেজি জমিতে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি। খানপাড়া, মিঠাপুকুর, রংপুর, ২৬ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৮ / ১৬
ভোরের কুয়াশা ভেদ করে আলো ছড়াচ্ছে সূর্য। মহিষের গাড়ি নিয়ে কাজে বের হয়েছেন কৃষক। অন্য ঋতুর চেয়ে নীরবে আগত হেমন্তকালের উপস্থিতি বোঝা যায় প্রকৃতির মৃদু পরিবর্তনেই। পদ্মাঘাট সড়ক, দোগাছি, পাবনা, ২৬ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৯ / ১৬
সবুজ পাতার মধ্যে ডানা মেলে বসেছে প্রজাপতি। ছবিটি গতকাল সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকা থেকে তোলা। ২৬ অক্টোবর, সিলেটছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
দুই দিন আগে বৈরী আবহাওয়ায় মরিচখেতের পাতা কুঁকড়ে হলুদ হয়ে যাচ্ছে। রোগনিয়ন্ত্রণে মরিচখেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক আবু জাফর। সাহানবান্ধা এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৬ অক্টোবরছবি: সোয়েল রানা
১১ / ১৬
আজকে সারা দিন ছিল তীব্র যানজট। ছবিটি রাজধানীর পল্টন এলাকা থেকে তোলাছবি: সাজিদ হোসেন
১২ / ১৬
রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের গোদার বাজার এলাকায় শহররক্ষা বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে অন্তত ৯০ মিটার এলাকার ব্লক পদ্মায় বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে শহররক্ষা বেড়ি বাঁধসহ বিভিন্ন স্থাপনা। গোদার বাজার, রাজবাড়ী, ২৬ অক্টোবরছবি: এজাজ আহম্মেদ
১৩ / ১৬
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রুদ্র পাল মৃৎশিল্প সমবায় সমিতির কারিগরেরা মাটির তৈরি আসবাব রৌদ্রে শুকাচ্ছেন। বিজয়পুর, কুমিল্লা, ২৬ অক্টোবরছবি: এম সাদেক
১৪ / ১৬
খেয়ানৌকায় পারাপার হয়ে যমুনার চরাঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিশুর খেলনা বিক্রির জন্য যাচ্ছেন এক ফেরিওয়ালা। সাহানবান্ধা খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ২৬ অক্টোবরছবি: সোয়েল রানা
১৫ / ১৬
বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, ২৬ অক্টোবরছবি: জুয়েল শীল