একঝলক (২৬ এপ্রিল ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
কেটে দেওয়া হয়েছে নন্দের পেটনার হাওরের ফসল রক্ষা বাঁধ। নেত্রকোনার খালিয়াজুরির মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে মাছের জন্য এই বাঁধ কেটে দেওয়া অভিযোগ উঠেছে। জগন্নাথপুর, নেত্রকোনা, ২৬ এপ্রিল
ছবি: প্রথম আলো
২ / ২০
ঈদ উপলক্ষে কুমিল্লা প্রথম আলো বন্ধুসভা দরিদ্র শিশুদের ঈদের কাপড় এবং উপহার দিয়েছে। এই সময় শিশুদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। কুমিল্লা, ২৬ এপ্রিল
ছবি: এম সাদেক
৩ / ২০
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদে ঘরমুখী মানুষ ও যাত্রীবাহী বাসের চাপ বাড়ছে। আড়সিএল মোড়, পাটুরিয়া-উথলী সড়ক, ২৬ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
৪ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে হাসানপুর পর্যন্ত চার কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজট। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা। ২৬ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২০
ফলের আড়তে আসছে খুলনার দাকোপ থেকে বাজুয়ার তরমুজ। কদমতলা ফলপট্টি, খুলনা, ২৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
ঈদের কেনাকাটায় তৈরি পোশাকের পাশাপাশি এখন চুড়ি, ফিতা, বাহারি ব্যান্ড ও প্রসাধনসামগ্রীর পসরা বসেছে। নিউমার্কেট, বগুড়া শহর, ২৬ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৭ / ২০
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ‘সহমর্মিতার ঈদ’ শিরোনামে মঙ্গলবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব উপহার দেওয়া হয়। ২৬ এপ্রিল
ছবি: প্রথম আলো
৮ / ২০
প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর ও জমির কাগজ হাতে পেয়েছেন উত্তর মিলনপুর গ্রামের বৃদ্ধা আয়শা খাতুন। দীঘিনালা উপজেলা পরিষদ কমপ্লেক্স, খাগড়াছড়ি, ২৬ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ২০
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-জাজিরা নৌপথ দিয়ে পারাপার হয়। জাজিরার সাত্তার মাদবর, মঙ্গল মাঝির ঘাট, ২৬ এপ্রিল
ছবি: সত্যজিৎ ঘোষ
১০ / ২০
নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ, জাতীয় প্রেসক্লাবের সামনে। ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ২০
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে সাহ্‌রির সময় থেকে কাউন্টারের সামনে ভিড় করে মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
ছবি: আশরাফুল আলম
১২ / ২০
মানবাধিকারকর্মী, বিভিন্ন নাগরিক সংগঠন ও এলাকাবাসীর প্রতিবাদের পরেও কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার জন্য অবকাঠামো নির্মাণকাজ চলছে। এক রাতেই ঢালাই করে নির্মাণ করা হয়েছে সীমানাপিলার। ২৬ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১৩ / ২০
রানা প্লাজা দুর্ঘটনায় শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণপ্রাপ্তি নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা। অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক নিরাপত্তা ফোরাম। জাতীয় প্রেসক্লাব, ২৬ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ২০
ধান কেটে মাড়াই ও শুকানোর পর হাওরে স্তূপ করে রাখা হয়েছিল। বাঁধ ভেঙে এখন সেই ধান ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঢলের পানি। সেই ধান তোলার চেষ্টায় কৃষকেরা। জামালগঞ্জ উপজেলার হালির হাওরের আহসানপুর, সুনামগঞ্জ, ২৬ এপ্রিল
ছবি: খলিল রহমান
১৫ / ২০
ফেরি ও ঘাটস্বল্পতায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় অতিরিক্ত গাড়ির চাপে লম্বা লাইন তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেরিতে ওঠার অপেক্ষায় গোয়ালন্দ ফিড মিল এলাকায় যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
১৬ / ২০
বর্ষাকালে গরু-বাছুরের জন্য গাছের পাতা সংগ্রহের কাজে ব্যবহৃত কৃষক ফরহাদ হোসেনের নৌকাটি নষ্ট হয়ে গেছে। তাই তিনি নৌকাটি নদীর পাড়ে উঠিয়ে মেরামত করে নিচ্ছেন। ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দিনের মাতব্বরের ডাঙ্গি এলাকা থেকে তোলা, ২৬ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২০
গ্রীষ্মের দুপুরের প্রচণ্ড দাবদাহে নিজের ভ্যানে বসে জিরিয়ে নিচ্ছেন চালক মো. আলম। ডেমরা থেকে মালবোঝাই ভ্যান চালিয়ে পোস্তগোলা সেতুতে উঠেছেন তিনি, যাবেন কেরানীগঞ্জে। ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৮ / ২০
ঈদ উপলক্ষে ঘর সাজানোর মাটি ও কাপড়ের তৈরি শোপিসের পসরা সাজিয়ে ফুটপাতে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। প্রতিটি শোপিস ১০০ থেকে ২০০ টাকা দাম। ছবিটি রংপুর নগরের কাচারীবাজার থেকে তোলা। ২৬ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
প্রচণ্ড গরমে ওষ্ঠাগত জনজীবন। সড়ক থেকে গরম তাপ বের হয়ে তৈরি হচ্ছে মরীচিকা। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: জাহিদুল করিম
২০ / ২০
মাঠ রক্ষার দাবি উপেক্ষা করে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। আগের মতো পুলিশি প্রহরায় এ নির্মাণকাজ চলছে। তেঁতুলতলা মাঠ, কলাবাগান, ২৬ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন