শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবিএল)। অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে ৫০০টি কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। (বাঁ থেকে) এমটিবিএলের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল মান্নান, এমটিবিএলের হেড অব কমিউনিকেশন আজম খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং প্রথম আলোর যুব কর্মসূচি ও ইভেন্টস বিভাগের প্রধান মুনির হাসান। মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়েছবি: সাইফুল ইসলাম
২ / ১৬
পাখির চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল। ঢাকা, ২৬ জানুয়ারিছবি: আবদুস সালাম
এই বেইলি সেতুর কয়েকটি পাটাতন খুলে গেছে। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। ঘোনাপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, ২৬ জানুয়ারিছবি: মামুন মুহাম্মদ
৮ / ১৬
ব্যবহৃত সিমেন্টের ব্যাগ দিয়ে তৈরি হয় বাজারের থলেসহ নানা জিনিস। এসব ব্যাগ পুনর্ব্যবহারের উপযোগী করার কাজটি ঝুঁকিপূর্ণ। কারণ, ব্যাগ খোলার সময় সিমেন্টের মিশ্রণ মানুষের নাকেমুখে প্রবেশ করে। ঝুঁকিপূর্ণ এ কাজ করেই নিজের খরচ মেটান রিনা বেগম। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা, ২৬ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৬
রাতে ফেরি বন্ধ থাকায় খোলা যানবাহনের দীর্ঘলাইন। তাই পিকআপে আটকে থাকে পরিবারটি। দৌলতদিয়া ঘাট টার্মিনাল, রাজবাড়ী, ২৬ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
১০ / ১৬
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে ইভিএমসহ বিভিন্ন যন্ত্রপাতি। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ২৬ জানুয়ারিছবি: জুয়েল শীল
১১ / ১৬
হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার মধ্যে মাঠে কাজ করতে আসা বাবার জন্য খাবার নিয়ে আসা সন্তানের অপেক্ষা। চূড়ামনকাটি, যশোর, ২৬ জানুয়ারিছবি: এহসান-উদ-দৌলা
খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত এক গাছি। শরীফপাড়া, রাউজান, চট্টগ্রাম, ২৪ জানুয়ারিছবি: এস এম ইউসুফ উদ্দিন
১৪ / ১৬
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ২৫ জানুয়ারিছবি: জুয়েল শীল
১৫ / ১৬
ভারতে সদ্য পাস হওয়া কৃষি আইনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কৃষকেরা। মুম্বাই, ভারত, ২৫ জানুয়ারিছবি: রয়টার্স
১৬ / ১৬
ভোটকেন্দ্রগুলোয় মক ভোটের আয়োজন করা হলেও বেশির ভাগ কেন্দ্রে কোনো ভোটারের দেখা পাওয়া যায়নি। অলস সময় পার করেন ভোট গ্রহণকারী কর্মকর্তারা। চট্টগ্রাম আইন কলেজ, আন্দরকিল্লা, ২৫ জানুয়ারিছবি: সৌরভ দাশ