একঝলক (২৬ নভেম্বর ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
কনকনে শীত ও ঘনকুয়াশার মধ্যে সকালে জমিতে সবজির চারা রোপণের জন্য যাচ্ছেন এক চাষি। মনোহর, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৭
কাপ্তাই হ্রদে সরালি পাখির দল। নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকা, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৭
নদী, বিল বা ফাঁকা জলাশয়ে দেখা মেলে শামুকখোল পাখির। চরঘোষপুর, পাবনা, ২৫ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৭
গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে রোপণ করা নানা ধরনের সবজির খেতে কারেন্ট জাল ব্যবহার করছেন কৃষকেরা। আর সবজি খাওয়ার জন্য খেতে নামতে গিয়ে কারেন্ট জালে আটকা পড়ছে পাখি। উপজেলার উজানচর ফৈজদ্দিন মাতুব্বরপাড়ার কৃষকেরা এভাবে কারেন্ট জাল দিয়ে বেগুনখেত ঘিরে রেখেছেন। রাজবাড়ী, ২৬ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৭
চট্টগ্রাম নগরের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নেভানোর চেষ্টা করছেন। চট্টগ্রাম, ২৬ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
৬ / ১৭
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে ও দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে আলোচনা সভা, পোস্টার প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন। শাহবাগ, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৭ / ১৭
যশোর থেকে সুশীল দাস বাঁশের বিভিন্ন ধরনের আসবাব তৈরি করে বিক্রির করার জন্য ঢাকায় এসেছেন। ২০ থেকে শুরু করে ৪০০ টাকায় পাওয়া যায় এসব পণ্য। রাজধানীর পথে পথে দুই-তিন দিন ধরে ঘুরে এসব পণ্য বিক্রি করে তিনি আবার চলে যাবেন নিজ এলাকায়। শাহবাগ, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ১৭
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে বর্জ্য ফেলা হয়। সেখানে আগুন দিয়ে বর্জ্য পোড়াতে গিয়ে সৃষ্টি হচ্ছে ধোঁয়ার। মহাসড়কসহ আশপাশের এলাকা এই ধোঁয়া আচ্ছন্ন করে ফেলে। পরিবেশের ওপর পড়ছে মারাত্মক প্রভাব। গড়গড়িয়া মাস্টারবাড়ি, গাজীপুর, ২৬ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
৯ / ১৭
করোনার কারণে দীর্ঘদিন সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকার পর এখন আবার শুরু হয়েছে। তাই কারিগরেরা এখন ব্যস্ত সময় পার করছেন বাদ্যযন্ত্র তৈরিতে। গোয়ালচামট, ফরিদপুর, ২০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৭
একসময় পদ্মার কূলটিতে ভিড়ত বড় বড় লঞ্চ। সেখানে এখন গড়ে উঠেছে ইটভাটা। পরিবেশের জন্য হুমকি এসব ইটভাটা বন্ধে নানা আইন তৈরি হলেও মাঠপর্যায়ে তার প্রয়োগ দেখা যায় কম। লঞ্চঘাট, দোগাছি, পাবনা, ২৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৭
গ্রামীণ মেঠো পথ ধরে ট্রলিতে ভরে আমন ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। পার-ভবানীপুর গ্রাম, শেরপুর উপজেলা, বগুড়া, ২৬ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৭
রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের উৎপাদন চালু; খালিশপুর-দৌলতপুর পাটকলসহ ৫টি পাটকলের মজুরি স্কেল ২০১৫ পাওনা অনুযায়ী সব বকেয়া পরিশোধের দাবিতে খালিশপুর দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে। পিপলস মোড়, খুলনা, ২৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
বুধবার সকালে মো. আরমান শাকিলের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মারা যান স্ত্রী সাদিয়া আফরোজ। এর পর থেকে ভেঙে পড়েছেন শাকিল। সুযোগ পেলে কবরে গিয়ে কান্না করছেন তিনি। গতকাল বিকেলেও কবরের পাশে গিয়ে অনেকক্ষণ কান্না করার পর স্বজনেরা তাঁকে নিয়ে আসার চেষ্টা করছেন। আকবরশাহ কলোনি এলাকা, চট্টগ্রাম, ২৬ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
১৪ / ১৭
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। শিল্পকলা একাডেমি, ২৬ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
১৫ / ১৭
বাংলাদেশ থিয়েটারের ৩৫ বছর পূর্তিতে রাজধানীতে শোভাযাত্রা। সেগুনবাগিচা, ঢাকা, ২৬ নভেম্বর। হাসান
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ১৭
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক মুক্তি আন্দোলন। ঢাকা, ২৬ নভেম্বর। হাসান
ছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ১৭
ঢাকার আশপাশের এলাকা থেকে ছাগল সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে আনা হচ্ছে। ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ