একঝলক (২৬ মে ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কপোতাক্ষ নদের জোয়ারের পানি ফুঁসছে। বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে। সাধারণ মানুষকে রক্ষার জন্য সিপিপি সদস্যরা মাইকিং করে যাচ্ছেন। উত্তর মদিনাবাদ, কয়রা উপজেলা, খুলনা, ২৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৪
পাবনার আকাশে দেখা মিলল রক্তিম চাঁদ। চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আছে। এ সময় চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, একে বলে ‘সুপার ব্লাড মুন’। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারা দেশের মতো পাবনার আকাশেও মেঘ রয়েছে। তবে মেঘের ফাঁকে হঠাৎ একঝলক দেখা গেল চাঁদের এই রূপ। রেলস্টেশন, পাবনা, ২৬ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাতের জোয়ারেই বাঁধ উপচে পড়ার উপক্রম হয়েছিল কপোতাক্ষের পানি। উপকূল অতিক্রম করছে ইয়াস, আসছে জোয়ার। আশঙ্কায় নদীর পাড়ে বসে এলাকার মানুষ। গোবরা, কয়রা উপজেলা, খুলনা, ২৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধের ওপর দিয়ে চুনা নদীর পানি প্রবাহিত হয়ে তলিয়ে গেছে পুরো গ্রাম। বুড়িগোয়ালিনী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৬ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২৪
নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে প্রায় চার বছর ধরে স্পিডবোটে যাত্রী পরিবহন চলছে। গতকাল মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে
ছবি: এম রাশেদুল হক
৬ / ২৪
ভাঙা বেড়িবাঁধে পানি ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। শ্যামনগর, বুড়িগোয়ালিনী, সাতক্ষীরা, ২৬ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ২৪
চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিন আজ বুধবার। তাই শহরের হাসপাতাল সড়কের পাশে আম বাজারে বিক্রেতা ও ক্রেতাদের সংখ্যা একেবারে কম। সকাল সাড়ে আটটায় তোলা ছবি। চাঁপাইনবাবগঞ্জ, ২৬ মে
ছবি: আনোয়ার হোসেন দিলু
৮ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাতের জোয়ারে কপোতাক্ষ নদের বাঁধ উপচে পড়ার উপক্রম হয়েছিল। তাই দিনের আলো ফোটার আগে থেকেই বাঁধের ত্রুটিপূর্ণ জায়গায় মেরামত করছেন এলাকাবাসী। গোবরা, কয়রা উপজেলা, খুলনা, ২৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোর থেকে কখনো মৃদু আবার কখনো প্রবল বাতাস বইছে উপকূল এলাকায়। সঙ্গে হচ্ছে বৃষ্টি। মদিনাবাদ, কয়রা উপজেলা, খুলনা, ২৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমায় জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে গেছে। এ কারণে এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। পোটকাখালী, বরগুনা, ২৬ মে
ছবি: মোহাম্মদ রফিক
১১ / ২৪
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজপথে প্রতীকী ক্লাস ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ২৬ মে
ছবি: প্রথম আলো
১২ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আকাশ মেঘে ঢাকা। যশোর, ২৬ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে উপকূলে বাঁধ ভেঙে এবং স্বল্প উচ্চতার বাঁধ উপচে ভেতরে পানি ঢুকে প্লাবিত হয়েছে গ্রাম। লতাবাড়িয়া, বরগুনা, ২৬ মে
ছবি: মোহাম্মদ রফিক
১৪ / ২৪
পুলিশের গুলিতে আহত গার্মেন্টসশ্রমিক কাঞ্চন মিয়ার চিকিৎসা ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির মানববন্ধন ও বিক্ষোভ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৬ মে
ছবি: হাসান রাজা
১৫ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড সেন্ট মার্টিনে জেটির পন্টুন। ২৬ মে
ছবি: প্রথম আলো
১৬ / ২৪
জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত রিংবাঁধ রক্ষার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। নিজামপুর গ্রাম, কলাপাড়া, পটুয়াখালীর, ২৬ মে
ছবি: প্রথম আলো
১৭ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার থেকে জোয়ারের তোড়ে ভেঙে যাচ্ছে বেড়িবাঁধের পাশে থাকা বসতবাড়ি। তাই গবাদিপশুসহ ঘরে থাকা জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী, ২৬ মে
ছবি: সাইয়ান
১৮ / ২৪
ইয়াস ও পূর্ণিমার প্রভাবে হুহু করে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। আতঙ্কে স্থানীয় লোকজন। ঘোড়ামরা এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৬ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৯ / ২৪
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচের মাটি সরে ঢুকছে পানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামিম মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাজিরহাট-চরযতীন, মনপুরা, ভোলা, ২৬ মে
ছবি: প্রথম আলো
২০ / ২৪
পাল্লা দিয়ে গণপরিবহন চলছে রাজধানীতে। শিশুমেলা, ২৬ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ২৪
সৌদিপ্রবাসীরা হোটেল বুকিংয়ের জন্য অপেক্ষায়। অনেকের টিকিটের নির্ধারিত তারিখ আজকেই। হোটেল সোনারগাঁও, ঢাকা, ২৬ মে
ছবি সাবিনা ইয়াসমিন
২২ / ২৪
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদ্বোধন করেন অতিথিরা। সেগুনবাগিচা, ঢাকা, ২৬ মে
ছবি: আশরাফুল আলম
২৩ / ২৪
এক বছরের শিশু রোজামণিকে নিয়ে তিন দিন ধরে ঢাকা শিশু হাসপাতালে মা সেলিনা বেগম। রোজামণির নিউমোনিয়া হয়েছে। ২৬ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২৪ / ২৪
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ২৬ মে
ছবি: সাইফুল ইসলাম