রাজধানী ঢাকায় ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে সাংবাদিকেরা মানববন্ধন করেন। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২৬ মেছবি: আনিস মাহমুদ
২ / ১৭
রংপুর সিটি করপোরেশনে সব ভূমিহীনের আবাসন নিশ্চিত ও খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের নামে বরাদ্দের দাবিতে ভূমিহীন সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এতে নগরের বিভিন্ন এলাকার ভূমিহীন লোকজন অংশ নেন। সিটি বাজার, রংপুর, ২৬ মেছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
৪০ বছর ধরে বিভিন্ন হাটে বাঁশের তৈরি ডালা, কুলা, ঝাঁকা বিক্রি করেন মো. আরজান আলী (৭০)। বর্তমানে লিচু ব্যবসায় চাহিদা থাকায় প্রতিদিন লিচুর হাটে ডালা, ঝাঁকা বিক্রি করেন তিনি। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৬ মেছবি: হাসান মাহমুদ
৪ / ১৭
লিচু সতেজ রাখতে ও ক্ষতি এড়িয়ে মোড়কজাত করতে ব্যবসায়ীদের প্রয়োজন পড়ে সবুজ পাতার। তাই লিচুর হাটে আলাদাভাবে গড়ে উঠেছে পাতার বাজার। এক আঁটি তাজা পাতা বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৬ মেছবি: হাসান মাহমুদ
বন্যার পানি কমায় সিলেট নগরের মিরাবাজার এলাকায় কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন চলে গেছেন। এখন বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী করার কাজ চলছে। ২৬ মেছবি: আনিস মাহমুদ
৭ / ১৭
‘নির্মাণাধীন আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্প: একটি আর্থসামাজিক সমীক্ষা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৬ মেছবি: দীপু মালাকার
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরের বিভিন্ন স্থানে হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এতে হেলমেটের চাহিদা বেড়ে গেছে। জেলা পরিষদ মার্কেট, কুমিল্লা, ২৬ মেছবি: এম সাদেক
রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে মেট্রোরেল স্টেশনের নিচে পয়োনিষ্কাশন লাইন তৈরির জন্য দীর্ঘদিন ধরে সড়কের এক পাশে খুঁড়ে রাখা হয়েছে। ফলে সড়কের এক লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। শেওড়াপাড়া, ঢাকা, ২৬ মেছবি: দীপু মালাকার