সাভারের আশুলিয়া মহাসড়কে হাইওয়ে পুলিশের হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাশ্রমিকেরা। পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সাভার, ঢাকা, ২৭ জুনছবি: শামসুজ্জামান
৪ / ১৪
বানভাসি মানুষদের দুর্ভোগ শেষ হয়নি। বন্যার পানি নামছে ধীরগতিতে। সড়ক ডুবে আছে বন্যার পানিতে। শিশু কোলে বাড়ির পাশের সড়কে হাঁটছেন একজন। জনিগাঁও, সুনামগঞ্জ, ২৭ জুনছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
বন্যার পানিতে ডুবে যাওয়ার পর সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়ক। রাধানগর, সুনামগঞ্জ, ২৭ জুনছবি: খলিল রহমান
৬ / ১৪
বৃষ্টির পানি সড়কে জমে থাকায় চলার সময় পানি ছিটিয়েই দুরন্ত গতিতে চলছে গাড়ি। নতুন রাস্তা, খুলনা, ২৭ জুনছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৪
বাড়ির ভিটা থেকে বন্যার পানি নামায় ১০ দিন পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার প্রস্তুতি একটি পরিবারের। শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ২৭ জুনছবি: আনিস মাহমুদ
উড়ন্ত অবস্থাতেই শিকার করে আহারে ব্যস্ত মাঝারি আকারের শিকারি পাখি ভুবন চিল। টিকটিকি, ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড়, ফড়িং ছাড়াও নানা রকমের ময়লা-আবর্জনা খায় এসব পাখি। লস্করপুর, পাবনা, ২৭ জুনছবি: হাসান মাহমুদ
১০ / ১৪
পাবনা-ঢাকা মহাসড়কে দিনের কাজ শেষে বাড়ি ফিরছেন দিনমজুরেরা। কিন্তু বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে ছুটছে তাঁদের বহন করা নিষিদ্ধ যান। চলতি পথে কাজের ক্লান্তিতে অনেকে আবার ঘুমিয়েও গেছেন। রাজাপুর, পাবনা, ২৭ জুনছবি: হাসান মাহমুদ
১১ / ১৪
সামনেই কোরবানির ঈদ। এই সময় চাহিদা বেড়ে যায় ছুরি, চাপ্পর, বঁটির। চাহিদার জোগান দিতে এখন থেকেই দিন-রাত তা প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামারেরা। কলেজ রোড, কুড়িগ্রাম, ২৪ জুনছবি: হাসান মাহমুদ
১২ / ১৪
রংপুরে হাঁড়িভাঙা আমের ব্যাপক চাহিদা, জমজমাট বাজার। চাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ২৭ জুনছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৪
বানের পানিতে প্রায় এক সপ্তাহ ডুবে থাকা চরাঞ্চলের পাট জেগে উঠেতে শুরু করেছে। এবারের বন্যায় প্রায় ২ হাজার ৭৮৯ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার হেক্টর পাটের ফসল রয়েছে। চালালকান্দি এলাকা, সোনাতলা উপজেলা, বগুড়া, ২৭ জুনছবি: সোয়েল রানা
১৪ / ১৪
ওএমএস চাল কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন সাধারণ মানুষ। প্রতি কেজি ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে। একজনকে ৫ কেজি করে দেওয়া হচ্ছে। আমিন জুট মিল, চট্টগ্রাম, ২৭ জুনছবি: জুয়েল শীল