একঝলক (২৭ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
রাজধানীর পাশেই মানিকগঞ্জে শীতকালে চাষ হয় গাজরের। এ সময় গাজর খেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক। আজ সকালে মানিকগঞ্জের শিংড়াইরে
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৮
হাওরে চলছে বোরো রোপণের প্রস্তুতি। কৃষকেরা ব্যস্ত বোরোর চারা রোপণে। কাজের ফাঁকে বীজতলায় বসে খাবার খেয়ে নিচ্ছেন কৃষক। আজ দুপুরে সিলেট সদরের উফতার হাওরে
ছবি: আনিস মাহমুদ
৩ / ৮
সড়কে চলতে বেশ কিছু সাধারণ নিয়মের মধ্যে একটি হচ্ছে হেলমেটের সঠিক ব্যবহার। তবে অনেককেই দেখা যায়, উল্টো করে হেলমেট পরে চলতে। রাজধানী ধানমন্ডির শুক্রাবাদ এলাকায়
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৮
রাজধানীর সড়ক নিরাপদ নয়। গণপরিবহন থেকে মাঝপথে নামিয়ে দুর্ঘটনার মুখে ঠেলে দেওয়া হয় যাত্রীদের। মিরপুর রোডের কলেজগেট এলাকায়
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ৮
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত। শীত উপেক্ষা করে কাজে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে পঞ্চগড় সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকা
ছবি: রাজিউর রহমান
৬ / ৮
রাউজানের ঐতিহ্যবাহী দিঘি লস্কর উজির। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দিঘির জলে বিচরণ করে পরিযায়ী পাখিরা। সকালে চট্টগ্রাম লস্কর উজিরের দিঘি
ছবি: জুয়েল শীল
৭ / ৮
মাইগ্রেশন বাস্তবায়নের দাবিতে শাহমখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: আশরাফুল আলম
৮ / ৮
শুকনা মৌসুমে নদীতে পানি কম। তাই নদীর পাড়ে নৌকা মেরামতের কাজে ব্যস্ত কারিগর। সকালে নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকা
ছবি: দিনার মাহমুদ