একঝলক (২৮ মে, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ব্রাত্যজন রিসোর্ট সেন্টারের (বিআরসি) যাত্রা শুরু ও প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। সিরডাপ মিলনায়তন, ঢাকা, ২৮ মে
ছবি: দীপু মালাকার
২ / ২৩
খেতের পাকা ধান কাটছেন শ্রমিকেরা। ব্যস্ততায় বাড়ি যাওয়ার সময় নেই। কাজের ফাঁকে পাশের রাস্তায় বসেই সকালের খাবার খেয়ে নিচ্ছেন তাঁরা। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৮ মে
ছবি: এম রাশেদুল হক
৩ / ২৩
সকালেই সাইকেল ঠেলে বাঁশের খাঁচা বিক্রি করতে বেরিয়েছেন আবদুর রহিম। খটখটিয়া, রংপুর, ২৮ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২৩
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরের গোয়ালপট্টি এলাকায় প্রচারণা চালান। কুমিল্লা, ২৮ মে
ছবি: এম সাদেক
৫ / ২৩
সৌদি আরব থেকে সমুদ্রপথে ড্যাব (ডিএবি) সার এসেছে। সারের বস্তাগুলো মাদার জাহাজ থেকে লাইটার জাহাজে করে নিয়ে আসা হয়েছে খুলনার ৭ নম্বর ঘাটে। জাহাজ থেকে ডিলারের ট্রাকে সার তুলছেন শ্রমিকেরা। প্রতি বস্তা সার তুলতে শ্রমিকেরা মজুরি পাবেন ৭ টাকা করে। ৭ নম্বর ঘাট, খুলনা, ২৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৩
সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী ছাগল প্রদর্শনী চলছে। লালু নামের ছাগল নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন একজন। মির্জা জাঙ্গাল, সিলেট, ২৮ মে
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৩
সিলেটের বিভিন্ন উপজেলার পাহাড়-টিলায় রয়েছে প্রচুর কাঁঠালগাছ। এসব গাছের কাঁঠালের বেশ চাহিদা রয়েছে। ফল ভালো হওয়ায় বসেছে অস্থায়ী কাঁঠালের হাট। কদমতলী, সিলেট, ২৮ মে
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৩
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি ও গাইনি বিভাগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাসপাতাল চত্বর, বগুড়া, ২৮ মে
ছবি: সোয়েল রানা
৯ / ২৩
সাপ্তাহিক হাটে বিক্রির জন্য বিভিন্ন বাগান থেকে এনে স্তূপ করে রাখা হয়েছে কলা, কাঁঠাল। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ মে
ছবি: পলাশ বড়ুয়া
১০ / ২৩
বৃষ্টিস্নাত সকালে রঙ্গন ফুলে প্রজাপতি। কাঁঠালতলী, খাগড়াছড়ি, ২৮ মে
ছবি: পলাশ বড়ুয়া
১১ / ২৩
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ থাকে। মৌচাক রেলস্টেশন, কালিয়াকৈর, গাজীপুর। ২৮ মে
ছবি: মাসুদ রানা
১২ / ২৩
রক্তে রাঙা লাল কৃষ্ণচূড়া ফুল শোভাবর্ধন করছে। কিছু কলি ফোটার অপেক্ষায়। সিও অফিস, রাঙামাটি, ২৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২৩
বিনোদনের চাহিদা মেটাতে প্লাবনভূমিতে গড়ে তোলা হয়েছে ইকো ট্যুরিজম। দুপুর হলেই ভ্রমণপিপাসুরা ঘুরতে আসেন এখানে। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা। ২৮ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২৩
কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। ঢাকা, ২৮ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ২৩
কয়েক প্রজন্মের নারী অধিকারকর্মী ও সংগঠকদের অংশগ্রহণে ‘হিম্মতি মাঈ’ শিরোনামে আর্ট পারফরম্যান্স। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং দুর্নীতি দমন কমিশনের মাঝের সড়ক, ঢাকা, ২৮ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২৩
ঢাকনা ছাড়াই সড়কের ধুলাবালুর মধ্য দিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে আনা হয়েছে খাবার। শিল্পকলা একাডেমির সামনে ভ্রাম্যমাণ দোকানে বিক্রি করা হবে এসব খাবার। ঢাকা, ২৮ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ২৩
সমাবেশ শুরুর আগে গুমের শিকার ব্যক্তিদের ছবি খুঁজে নিচ্ছেন স্বজনেরা। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের শিকার ব্যক্তিদের মায়ের কোলে ফিরিয়ে দাও’—শীর্ষক এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মায়ের ডাক। শাহবাগ, ২৮ মে
ছবি: দীপু মালাকার
১৮ / ২৩
বিদ্যালয়ে টিফিনের ফাঁকে ইচিংবিচিং খেলায় মেতে উঠেছে চার শিক্ষার্থী। মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ২৮ মে
ছবি: আনিসুজ্জামান
১৯ / ২৩
পিকচার প্যালেস মোড়ে ছাত্রলীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষ। খুলনা থানা মোড়, ২৬ মে
ছবি: প্রথম আলো
২০ / ২৩
পাহাড়ের অধিকাংশ এলাকায় নেই সুপেয় পানি। আধা কিলোমিটার দূর থেকে পানি নিতে এসেছেন এক নারী। মরাটিলা এলাকা, পানছড়ি, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি
ছবি: জয়ন্তী দেওয়ান
২১ / ২৩
সড়কের ধসে পড়া অংশে বালু ফেলে মেরামতের চেষ্টা। মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতু এলাকা, চাঁদপুর, ২৮ মে
ছবি: প্রথম আলো
২২ / ২৩
জ্যৈষ্ঠ মাসেও ভ্যাপসা গরম যেন পিছু ছাড়ছে না। এই গরমে শীতল হতে নদীর পানিতে ডুব দিয়েছে এক ছোট পান চিল (Little tern) পাখি। সংখ্যায় কম হলেও বছরের এ সময় এদের দেখা মেলে পদ্মা নদীতে। পদ্মা নদী, ঈশ্বরদী, পাবনা, ২৮ মে
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৩
শেফালি রানী পাল দই রাখার পাতিল (পাত্র) তৈরির কাজে ব্যস্ত। সরিষাবাড়ী উপজেলার পিংনা কুমারপাড়া এলাকা, জামালপুর, ২৮ মে
ছবি: শফিকুল ইসলাম