বৃষ্টির আভাস পেয়ে সাইকেলে পলিথিন আটকে গন্তব্যে যাচ্ছে দুই কিশোর। চিলারঝার, রংপুর, ২৮ জুনছবি: মঈনুল ইসলাম
২ / ১২
ঝুলন্ত অবস্থায় পশুপাখি বহন করা অপরাধ। মোটরসাইকেলের পেছনে উল্টো করে মুরগি বেঁধে নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ জুনছবি: পলাশ বড়ুয়া
৩ / ১২
কলেজে আসার পথে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মো. নূর হোসেন। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মা শাহিনূর বেগম। চাষাঢ়া রেলস্টেশন, নারায়ণগঞ্জ, ২৮ জুনছবি: দিনার মাহমুদ
৪ / ১২
শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাভার উপজেলার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা। সাভার, ২৮ জুনছবি: শামসুজ্জামান
৫ / ১২
হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে এক শিক্ষার্থী। শিববাড়ী মোড়, খুলনা, ২৮ জুনছবি: সাদ্দাম হোসেন
৬ / ১২
পাহাড় কেটে তৈরি করা অবৈধ বসতি। বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি। ফতেহঘোনা, কক্সবাজার, ২৮ জুনছবি: প্রথম আলো
৭ / ১২
কাঁঠালের দাম বেড়েছে। বিক্রির জন্য নিজের বাগান থেকে সংগ্রহ করা কাঁঠাল ঘাট থেকে ডাঙায় তুলে সড়কে নিয়ে আসছে এক শিশু। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ২৮ জুনছবি: সুপ্রিয় চাকমা
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবারও বাড়ছে। রোগের লক্ষণ থাকায় হাসপাতালে নমুনা পরীক্ষা করাচ্ছেন এক ব্যক্তি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৮ জুনছবি: সাজিদ হোসেন
১০ / ১২
নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। রাজু ভাস্কর্য, ঢাকা, ২৮ জুনছবি: সাজিদ হোসেন
১১ / ১২
হাওরাঞ্চলে অনেকেই হাঁসের খামার করেন। এবার বন্যায় অনেকের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যে হাঁসের ঝাঁক নিয়ে হাওর থেকে বাড়ি ফিরছেন এলাকার শাহাবুদ্দিন। দোয়ারাবাজার, মান্নারগাঁও, সুনামগঞ্জ, ২৮ জুনছবি: আনিস মাহমুদ
১২ / ১২
ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানির স্রোতে জেলা শহরের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের প্রধান সড়কগুলো বিধ্বস্ত। বন্যার পানির তোড়ে ভেঙে গেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও এলাকার সেতুর সঙ্গে সংযোগ সড়কের প্রায় ১৫ ফুট জায়গা। ভাঙা স্থানে সাঁকো দিয়ে চলাচল করছেন দুই পারে যাতায়াত করা মানুষ। সুনামগঞ্জ, ২৮ জুনছবি: আনিস মাহমুদ