একঝলক (২৮ মে ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মহিষকান্দি এলাকায় ২১টি ভূমিহীন পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শরীয়তপুর, ২৭ মে
ছবি: প্রথম আলো
২ / ১৫
নিজেদের উদ্যোগে সেতু নির্মাণ করছেন গ্রামের মানুষ। বাউশালীপাড়া, গৌরীপুর, ময়মনসিংহ, ২৭ মে
ছবি: প্রথম আলো
৩ / ১৫
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্রসৈকত। উড়ছে লাল নিশানা। কলাতলী পয়েন্ট, কক্সবাজার, ২৮ মে
ছবি: প্রথম আলো
৪ / ১৫
চাঁপাইনবাবগঞ্জে চলছে চতুর্থ দিনের মতো লকডাউন। শহরের প্রবেশপথগুলোতে বসেছে পুলিশের চেকপোস্ট। ভ্যানে করে এক রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, চাঁপাইনবাবগঞ্জ, ২৮ মে
ছবি: আনোয়ার হোসেন
৫ / ১৫
সরু সড়কে ঘিঞ্জি পরিবেশে গড়ে উঠছে বহুতল ভবন। কান্দিরপাড়-পুলিশ লাইন সড়ক, কুমিল্লা, ২৮ মে
ছবি: এম সাদেক
৬ / ১৫
বাবার কথা বলতে গিয়ে কাঁদছে নিখোঁজ পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম। জাতীয় প্রেসক্লাবে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা ‘মায়ের ডাক’–এর ব্যানারে মানববন্ধন করেছেন। প্রেসক্লাব, ঢাকা, ২৮ মে
ছবি: হাসান রাজা
৭ / ১৫
শ্রমিক নির্যাতন ও অপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। প্রেসক্লাব ঢাকা, ২৮ মে
ছবি: হাসান রাজা
৮ / ১৫
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বরে জমে উঠেছে আমের হাট। রাজশাহী, ২৮ মে
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৫
শাকবাড়িয়া নদীর উত্তর মঠবাড়ি বাঁধ মেরামত করছেন প্রায় ২ হাজার স্থানীয় লোক। মঠবাড়ি, কয়রা উপজেলা, খুলনা, ২৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৫
পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে গোলডাঙ্গী সেতু। কাইমউদ্দিন মাতব্বরের ডাঙ্গি, ফরিদপুর সদর, ২৮ মে
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৫
পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গেছে আগ্রাবাদ সিডিএ এলাকা। দোকান, ঘরবাড়িসহ বিভিন্ন জায়গায় ঢুকেছে পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আগ্রাবাদ সিডিএ, চট্টগ্রাম, ২৮ মে
ছবি: জুয়েল শীল
১২ / ১৫
গত বর্ষায় বেড়িবাঁধটির কিছু অংশ ভেঙেছিল। তা মেরামত না করায় এবার ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার কারণে প্রবল জোয়ারের ঢেউয়ে অনেক বেশি ব্লক সরে গিয়ে বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। আকিলপুর সৈকত, বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৭ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৩ / ১৫
রংপুরে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টিতে ভিজেই চলাচল করেন অনেকে। প্রেসক্লাব, রংপুর, ২৮ মে
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
রাজধানীতে শিশুদের খেলার মাঠের সংকট থাকায় হাতিরঝিলেই ওরা খেলতে নেমেছে ফুটবল। তেজগাঁও, হাতিরঝিল, ঢাকা, ২৮ মে
ছবি: হাসান রাজা
১৫ / ১৫
পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর হাতিরঝিলে বেড়াতে এসেছেন অনেকেই। সম্প্রতি চালু হওয়া হাতির স্থাপনার সঙ্গে ছবি তুলছেন তাঁরা। ঢাকা, ২৮ মে
ছবি: দীপু মালাকার