একঝলক (২৯ এপ্রিল ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
কিশোরগঞ্জে হাওরগুলোতে চলছে ধানমাড়াই। রোদে ধানমাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন মা-মেয়ে। জিরো পয়েন্ট, মিঠামইন, কিশোরগঞ্জ, ২৯ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
২ / ১২
পরিবারে সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরা। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই ভ্রমণ করছেন ছাদে বসে। এতে রয়েছে দুর্ঘটনার বড় ঝুঁকি। জয়দেবপুর রেল জংশন, গাজীপুর, ২৯ এপ্রিল
ছবি: মাসুদ রানা
৩ / ১২
গরমে হাঁসফাঁস জনজীবন। নিস্তার নেই পশুপাখিরও। গাছের ছায়ায় পানির পাইপে শুয়ে ঝিমাচ্ছে বানরটি। রাজবন বিহার, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
কাঠের গুঁড়া শুকাতে ব্যস্ত পরিবারের তিন সদস্য। সারা দিনের খাটুনি শেষে সবাই পারিশ্রমিক পাবেন মোট এক হাজার টাকা। এই গুঁড়া মুরগির খামারে ব্যবহার করা হয়। ধোপাখোলা, ফুলতলা, খুলনা, ২৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
কাপড় বুনছেন পাহাড়ি এক নারী। বাহারি রঙের সুতা ও নকশায় বোনা হচ্ছে কাপড়টি। পাহাড়ে প্রায় প্রতিটি পরিবারের নারী কাপড় বোনেন। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ২৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১২
পবিত্র রমজান মাসে বাঙ্গির চাহিদা বেশি থাকে। মাসজুড়ে চলে ফলটির বেচাকেনা। মাঠ থেকে বাঙ্গি তুলে বিক্রি জন্য সড়কের পাশে জড়ো করেছেন কৃষকেরা। ভাসানচর, সদরপুর, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১২
ট্রাকে ঝুঁকি নিয়ে ঈদযাত্রা। বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকা, বগুড়া, ২৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ১২
গোয়ালন্দ শহরের ছিন্নমূল ও দরিদ্র পরিবারের শিশুদের পোশাক কিনে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গোয়ালন্দ বাজার, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
৯ / ১২
পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। প্রায় প্রতিটি লঞ্চে দেখা যাচ্ছে যাত্রীদের উপচে পড়া ভিড়। দৌলতদিয়া লঞ্চঘাট, রাজবাড়ী, ২৯ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক।
১০ / ১২
নতুন টুপি বাদে ঈদ যেন অপূর্ণ। শেষ সময়ে এসে টুপির দোকানে বেড়েছে বিকিকিনি। সিটি পয়েন্ট, সিলেট নগর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১২
তিস্তায় এবার পানি বেড়েছে অসময়ে। তাই নদীপারের মানুষ আগেভাগেই হাত লাগিয়েছেন নৌকা মেরামতের কাজে। পশ্চিম মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২৯ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১২
মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড়। পাটুরিয়া লঞ্চঘাট এলাকা, মানিকগঞ্জ
ছবি: আবদুল মোমিন