একঝলক (২৯ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
রাজধানীর তুরাগ নদের তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিটিএ। আজ দুপুরে গাবতলী এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ৯
খাগড়াছড়ি সদরের ক্যকপ্রু বৌদ্ধবিহারের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিহারে নানা অনুষ্ঠান চলছে। সন্ধ্যায় ফানুস ওড়ানো হবে। তাই মারমা তরুণেরা ফানুস তৈরি করে রোদে শুকানোর কাজে ব্যস্ত। আজ বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদরের রাজবাড়ি এলাকায়
ছবি: নীরব চৌধুরী
৩ / ৯
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে সমুদ্রগামী প্রথম জাহাজ ভেনাস ট্রাইয়াম্প। আজ সকাল সাড়ে ১০টায়
ছবি: প্রথম আলো
৪ / ৯
বছর শেষ হয়ে আসছে নতুন বছর। নতুন শ্রেণিতে নতুন বই পাবে শিক্ষার্থীরা। এরই মধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে নতুন বই। জানুয়ারির শুরুতেই বইগুলো বিতরণ হবে। আজ সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: শিমুল তরফদার
৫ / ৯
বিলের পানিতে মাছ শিকারে ব্যস্ত ছোট পানকৌড়ি। মাঝেমধ্যে নিজের ক্ষমতার চেয়েও বড় মাছ ধরে ফেলে তারা। তবে বড় মাছ গলাধঃকরণে একটু কষ্ট হয়। কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়ে না পানকৌড়ি। আজ সকালে পাবনার চলনবিলে
ছবি: হাসান মাহমুদ
৬ / ৯
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর প্রথম জাহাজ ভাসানচরে পৌঁছায়
ছবি: শুভ্র কান্তি দাস
৭ / ৯
২০২০ শেষ হতে চলেছে। নতুন বছরের ক্যালেন্ডার বিক্রি বেড়েছে ঢাকার পল্টন এলাকায়। বিভিন্ন নকশা ও আকারভেদে পাওয়া যাচ্ছে এই ক্যালেন্ডার
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ৯
রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে। নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। আজ সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রাম বোট ক্লাবে
ছবি: জুয়েল শীল
৯ / ৯
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন দুই স্বাস্থ্যকর্মী
ছবি: সাজিদ হোসেন