একঝলক (৩ এপ্রিল ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর চক বাজারে বসেছে ঐতিহ্যবাহী ইফতারির বাজার। ঢাকা, ৩ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২ / ১৫
পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাংস বিক্রি চালু করল প্রাণিসম্পদ অধিদপ্তরের মাসব্যাপী ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা। গতকাল খামারবাড়ি এলাকায় একটু কম দামে পণ্য কিনে খুশি ক্রেতারা। ঢাকা, ৩ এপ্রিল
ছবি: খালেদ সরকার
৩ / ১৫
মহাখালী আইসিডিডিআরবিতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ। ৩ এপ্রিল, ঢাকা
ছবি: জাহিদুল করিম
৪ / ১৫
পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাংস বিক্রি চালু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। রাজধানীর আবদুল গনি রোডে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে ক্রেতাদের ভিড়। ঢাকা, ৩ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৫ / ১৫
যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায় পরে উল্টো দিক দিয়ে আসা একটি ইজিবাইককে ঠেলে নিয়ে পাশের খাদে উল্টে যায়। এ সময় ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে। কানুটিয়া, মহম্মদপুর, মাগুরা, ৩ এপ্রিল
ছবি: প্রথম আলো
৬ / ১৫
সুনামগঞ্জে হাওরের সবুজ বোরো ধান। এসব ধান পাকতে আরও ১০-১২ দিন সময় লাগবে। এর মধ্যেই পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। শনির হাওর, সুনামগঞ্জ, ৩ এপ্রিল
ছবি: খলিল রহমান
৭ / ১৫
সপ্তম শ্রেণির ছাত্র নাঈম শেখ বৃহস্পতিবার ট্রাকচাপায় নিহত হয়। এর প্রতিবাদে ঘাতকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুর সদর উপজেলার এ এফ মুজিবুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ফরিদপুর, ৩ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৫
বেত দিয়ে বিভিন্ন ধরনের নান্দনিক আসবাব তৈরি করা হয়। বেত সংগ্রহ করে বাড়িতে ফিরছেন দুই ব্যক্তি। খাকটেকা এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৩ এপ্রিল
ছবি: কল্যাণ প্রসূন
৯ / ১৫
সারা দেশে পাহাড়ে উৎপাদিত কলার ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিটি সাপ্তাহিক হাট থেকে ৮ থেকে ১০ ট্রাক কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে কলার ছড়ি তুলছেন দুই শ্রমিক। বোয়ালখালী নতুন বাজার, খাগড়াছড়ি, ২ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
১০ / ১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় পাশে থামানো একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। ধাক্কা লেগে সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ভেতরে আটকা পড়েন চলন্ত ট্রাকটির চালক ও তাঁর সহকারী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করেন তাঁদের। মিরসরাই, ৩ এপ্রিল
ছবি: ইকবাল হোসেন
১১ / ১৫
সড়কের পাশে নর্দমার সংস্কারকাজ চলছে। নর্দমার পানি জমে আছে সড়কে। নির্মাণসামগ্রী সড়কে পড়ে থাকায় যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। দক্ষিণ সুরমা পিরোজপুর এলাকা, সিলেট, ৩ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৫
রমজান মাসেও এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। তাই বৃষ্টিতে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে এক শিশুশিক্ষার্থী। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৫
সড়ক দুর্ঘটনায় নিহত মাইশা মমতাজর কবরের পাশে বাবা নূর মোহাম্মদ মামুন। কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়, গাজীপুর, ৩ এপ্রিল
ছবি: মাসুদ রানা
১৪ / ১৫
উড়ে যাওয়ার সময় শালিক। কুমিরা রেলস্টেশন এলাকা, সীতাকুণ্ড, ২ এপ্রিল
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৫ / ১৫
রমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল প্রচণ্ড যানজট। শান্তিনগর এলাকা, ঢাকা, ৩ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন