একঝলক (৩০ অক্টোবর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে রংপুর শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশের যৌথ আয়োজনে বিভিন্ন ধর্মীয় নেতারা হাতে হাত ধরে ও পায়রা উড়িয়ে শপথবাক্য পাঠ করেন। রংপুর জিলা স্কুল মোড়, ৩০ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৩
‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং দিবস। সকালে বেলুন উড়িয়ে ও শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে পাবনা সদর থানা চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৩০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৩
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে নদীতে প্রচণ্ড বাতাস থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। দৌলতদিয়ার ছয় নম্বর ঘাট, ৩০ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৩
বড় বড় বড়শি কাঁধে যমুনা নদীতে মাছ শিকারে বের হয়েছেন তিন ব্যক্তি। হাসনাপাড়া হার্ড পয়েন্ট, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৩০ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ১৩
খোলা জায়গার খাবার খেতে পছন্দ করে সাদা খঞ্জন পাখি। হাসনাপাড়া হার্ড পয়েন্ট, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৩০ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ১৩
খেলাচ্ছলে কচুরিপানার ফুল তুলে এনে বালুতে পুঁতে সাজাচ্ছে দুই শিশু। পথের বাজার, ফুলতলা উপজেলা, খুলনা, ৩০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৩
সম্পাদক পরিষদ আয়োজিত ‘৫০ বছরের বাংলাদেশ: গণমাধ্যমের অর্জন ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে অতিথিরা। সিরডাপ মিলনায়তন, চামেলী হাউস, ১৭ তোপখানা রোড, ঢাকা, ৩০ অক্টোবর
ছবি: দীপু মালাকার
৮ / ১৩
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের সমাবেশ। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৩০ অক্টোবর
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৩
লাফঝাঁপ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠীর শিশুরা। ভরদুপুরে খেলতে একত্র হয় পাড়ার সব শিশু। তম্বপাড়া গ্রাম, ওয়াগগা ইউনিয়ন, কাপ্তাই, রাঙামাটি, ৩০ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৩
মাত্র কয়েক বছর আগেও কারিকরপাড়ায় তাঁতিরা প্রায় ১ হাজার তাঁতে গামছা বুনতেন। কিন্তু নতুন প্রজন্মে তাঁতি তৈরি না হওয়ায় এবং একই সঙ্গে সুতা ও রঙের দাম বৃদ্ধি পাওয়ায় এখন মাত্র ৪ থেকে ৫টি তাঁত চলে ফুলতলার কারিকরপাড়ায়। বয়স্ক এ তাঁতিরা চলে গেলে এ পাড়ায় একসময় তাঁত ছিল, তা হবে ইতিহাস। কারিকরপাড়া, দামোদর, ফুলতলা উপজেলা, খুলনা, ৩০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৩
কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কমিউনিটি পুলিশিং ফোরাম ও বরিশাল জেলা পুলিশ। পুলিশ লাইনস ড্রিল শেড, বরিশাল নগর, ৩০ অক্টোবর
ছবি: সাইয়ান
১২ / ১৩
ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থীর পোস্টার ঝোলানো হচ্ছে নির্বাচন এলাকার সড়কে সড়কে। ব্যস্ত সময় কাটছে কর্মীদের। দামোদর, ফুলতলা উপজেলা, খুলনা, ৩০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৩
শীত মৌসুমে চা-বাগানে পাতা তোলার কাজ কমে যায়। তখন চা-গাছের ডাল-পালা ছেঁটে দেওয়া হয়। শীতের আগে আগে চা-বাগান থেকে পাতা তুলছেন চা-শ্রমিকেরা। পাতা তোলা শেষে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন পাতার ওজন মাপার জন্য। লাক্কাতুরা চা-বাগান, সিলেট শহরতলি
ছবি: আনিস মাহমুদ