দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবারও বাড়ছে। সংক্রমণ আছে কি না তা জানতে নমুনা পরীক্ষা করাতে এসেছেন অনেকে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। ৩০ জুনছবি: সাজিদ হোসেন
২ / ১৩
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালপল্লি মাদারপুর ও জয়পুর এলাকা থেকে শোকমিছিল বের হয়। গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ৩০ জুনছবি: প্রথম আলো
৩ / ১৩
ঢাকা-রংপুর মহাসড়কে সংস্কারকাজ চলছে। এমন অবস্থায় সড়কে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করলে ধুলা ছড়িয়ে পড়ে। মালাহার, শিবগঞ্জ, বগুড়া, ৩০ জুনছবি: সোয়েল রানা
৪ / ১৩
টিলার ওপর বাড়ি। রাস্তা না থাকায় মই বেয়ে বাড়িতে ওঠানামা করতে হয়। নামার মনতৈল, জুড়ী, মৌলভীবাজার, ৩০ জুনছবি: কল্যাণ প্রসূন
৫ / ১৩
কোরবানি উপলক্ষে গ্রামীণ হাট থেকে কেনা পশু ট্রাকে করে শহরের হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ৩০ জুনছবি: সোয়েল রানা
৬ / ১৩
নূর ফারিয়া ও মনীষা খেলার সাথি। বাড়ির পাশের মাঠ থেকে মনের আনন্দে বুনোফুল তুলছে। একটু পরই ফুলগুলো দিয়ে খেলায় মেতে উঠবে তারা। মালাহার গ্রাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ৩০ জুনছবি: সোয়েল রানা
৭ / ১৩
রংপুরের বাজারে এসেছে মৌসুমি ফল লটকন। নগরের পাবলিক লাইব্রেরি মাঠে গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি বাজার। এখানে প্রতি মণ লটকন প্রকারভেদে বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। রংপুর, ৩০ জুনছবি: মঈনুল ইসলাম
কিশোরগঞ্জের বাজিতপুরের উজানচর-সরারচর সড়কের ধারে বহুদিন ধরে একটি তালগাছে অসংখ্য বাসা তৈরি করেছে বাবুই পাখি। চলতি পথে অনেক পথচারী পাখির কিচিরমিচির আওয়াজ শুনে দাঁড়িয়ে যান। মুগ্ধ হয়ে দেখেন পাখিদের গড়া শৈল্পিক বাসা। বাংলাবাজার, বাজিতপুর, কিশোরগঞ্জ, ৩০ জুনছবি: তাফসিলুল আজিজ
ফারাজ হোসেন ফাউন্ডেশনের আয়োজনে রোগীদের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা, ৩০ জুনছবি: এম সাদেক
১২ / ১৩
একুশে পদকপ্রাপ্ত করুণাময় গোস্বামীর পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল আজ। এ উপলক্ষে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় শ্মশান, মাসদাইর, নারায়ণগঞ্জ, ৩০ জুনছবি: দিনার মাহমুদ
১৩ / ১৩
পাহাড়ি গ্রামীণ জনপদের লোকজন ইঞ্জিন নৌকায় করে জুমের বিভিন্ন ফসল বিক্রির জন্য রাঙামাটি শহরে ছুটছেন। কাপ্তাই হ্রদ, বালুখালী, রাঙামাটি, ৩০ জুনছবি: সুপ্রিয় চাকমা