করোনা সংক্রমণ বাড়ার পরও রাজধানীবাসীর মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা তেমন নেই। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশের ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। সেখানে অধিকাংশের মুখে নেই মাস্ক। আর সামাজিক দূরত্বও নেই। ঢাকা, ৩১ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১১
হাফিজুর মোল্লার ছবি নিয়ে ডাকসুর দেয়ালে আঁকা গ্রাফিতি। সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হাফিজুর ২০১৬ সালে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনে মারা যান। ঢাকা, ৩১ জানুয়ারিছবি: দীপু মালাকার
৩ / ১১
বুড়িগঙ্গা নদীর চ্যানেলে জেগে ওঠা চরে খেলা করছে শিশু-কিশোরেরা। দখল আর দূষণে দিন দিন বুড়িগঙ্গা নাব্যতা হারাচ্ছে। ইসলামবাগ, ঢাকা, ৩১ জানুয়ারিছবি: দীপু মালাকার
৪ / ১১
শুকনা মৌসুমে হাওর-বিলে পানি কমে যায়। বর্ষায় হাওর-বিলে চলাচল করা নৌকার তখন কদর কমে যায়। এই সুযোগে নৌকা মেরামত করেন নৌকার মালিকেরা। বিল থেকে নৌকা তুলে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে। জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকা, সিলেট, ৩১ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৫ / ১১
যমুনা নদীর তীরে শুকাতে দেওয়া হয়েছে বগুড়ার প্রসিদ্ধ লাল মরিচ। সেই সুযোগে শালিক সেরে নিচ্ছে খাওয়া। কালীতলা গ্রোয়েন, বগুড়া, ৩১ জানুয়ারিছবি: সোয়েল রানা
৬ / ১১
গাঁদা, ক্যালেন্ডুলা, রক্ত গাঁদা, ডালিয়া, গ্যালাক্সি এগুলো শীতকালীন ফুল। নার্সারি থেকে ভ্যানে করে মহল্লায়-বাজারে ফেরি করে বিক্রি হবে এগুলো। ১০ থেকে ২০ টাকা করে এ গাছগুলো নার্সারি থেকে কিনে ৫ থেকে ১০ টাকা লাভে বিক্রি হবে বলে জানান ফুল গাছের ফেরিওয়ালা মুহাম্মদ আলী। বুড়িয়ারডাঙ্গা, খুলনা, ৩১ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৭ / ১১
তীব্র শীত উপেক্ষা করে মাদারীপুর সদর উপজেলার ঘট মাঝি ইউপির কুন্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। মাদারীপুর, ৩১ জানুয়ারিছবি: প্রথম আলো
৮ / ১১
ধানের বীজতলা থেকে চারা তুলে আঁটি বাঁধছেন এক কিষানি। দীঘিনালার পাবলাখালী বিল, খাগড়াছড়ি, ৩১ জানুয়ারিছবি: পলাশ বড়ুয়া
৯ / ১১
রপ্তানির পাট মোড়কীকরণ করতে প্রয়োজন হয় বিশেষ মাপের তক্তার। স মিল থেকে নির্দিষ্ট আকারের কাঠ নেওয়া হচ্ছে ফরিদপুরের একটি পাটকলে। শিরোমণি, ফুলতলা উপজেলা, খুলনা, ৩১ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১০ / ১১
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিলেট, ৩১ জানুয়ারিছবি: আনিস মাহমুদ