একঝলক ( ৪ জুলাই ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
কয়েক দিন পরই ঈদুল আজহা। এ উৎসবকে সামনে রেখে বিভিন্ন জায়গায় গরুর হাট বসেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দেশি গরু বরিশালে নিয়ে আসা হয় বিক্রির জন্য। হাটে বিক্রির জন্য দক্ষিণাঞ্চল থেকে ট্রাকে আসা গরু নিয়ে গন্তব্যে যাচ্ছেন বিক্রতা। সাগরদি , বরিশাল , ৪ জুলাই।
ছবি: সাইয়ান
২ / ১৬
কমলাপুর রেলস্টেশনে রাত ১০টা থেকে অপেক্ষার পর নাটোরের টিকিট হাতে পেয়ে উচ্ছ্বসিত লিমা। ঢাকা, ৪ জুলাই
ছবি: দীপু মালাকার
৩ / ১৬
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অবৈধ যান। এতে প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনা। উপজেলার গোমতী নদী সেতু , দেবীদ্বার , কুমিল্লা, ৪ জুলাই
ছবি : এম সাদেক
৪ / ১৬
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত বাহারি রঙের প্রজাপতি। কাপ্তান বাজার, কুমিল্লা, ৪ জুলাই
ছবি : এম সাদেক
৫ / ১৬
কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্রয় প্রতিনিধি ছাড়াই বিক্রি হয় পত্রিকা। পত্রিকার সমমূল্যের টাকা বাক্সে দিয়ে ক্রেতারা পত্রিকা নিয়ে চলে যায়। প্রায় তিন বছর ধরে এভাবে পত্রিকা বাক্সের মাধ্যমে বিক্রি হচ্ছে। কোম্পানিগঞ্জ , মুরাদনগর , কুমিল্লা, ৪ জুলাই
ছবি : এম সাদেক
৬ / ১৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা অর্থনৈতিক অঞ্চলের প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ত্রীপর্দি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ৪ জুলাই
ছবি : দিনার মাহমুদ
৭ / ১৬
পাইকারেরা পাহাড়ি কলা কেনার পর ট্রাকে তুলছেন শ্রমিকেরা। নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। ট্রাক টার্মিনাল, রাঙামাটি, ৪ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৬
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরিহাটি এলাকায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসহায়তা প্রদান করা হয়। ত্রাণ নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন বানভাসি মানুষ। ৪ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
গ্রাম থেকে গরুর দুধ কিনে শহরে বিক্রি করেন তাঁরা। বিক্রি শেষে বাড়িতে ফিরছেন তিন গোয়ালা। যশোপাড়া গ্রাম, বগুড়া সদর, ০৪ জুলাই
ছবি: সোয়েল রানা
১০ / ১৬
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নদীপথে লঞ্চে মানুষ যাতায়াত করবেন। তাই বরিশাল নদীবন্দরের পন্টুন মেরামত করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। লঞ্চের ভাঙাচোরা অংশ মেরামত করে প্রস্তুতি নিচ্ছেন লঞ্চমালিকেরা। লঞ্চঘাট, বরিশাল নগর, ৪ জুলাই
ছবি: সাইয়ান
১১ / ১৬
ঘাসের দানাদার বীজ আহারে ব্যস্ত এক জোড়া তিলামুনিয়া পাখি। জহিরপুর, পাবনা, ৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৬
পাবনায় পোষা প্রাণীর জন্য দিনব্যাপী বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ফেসবুকভিত্তিক সংগঠন পাবনা অ্যানিমেল লাভার হাব ও বন্ধুসভা। এতে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে সহযোগিতা করেছে পাবনা ভেট অ্যান্ড পেট কেয়ার নামের একটি সংগঠন। এ কার্যক্রমে কুকুর, বিড়াল, খরগোশ, পাখিসহ বিভিন্ন ধরনের শতাধিক পশুপাখিকে প্রাথমিক চিকিৎসা প্রদান, কৃমিনাশক ওষুধ ও ভ্যাকসিন দেওয়া হয়। সেন্ট্রাল গার্লস হাইস্কুল, পাবনা, ৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৬
আষাঢ়ে মেঘ জমছে আকাশে। বৃষ্টি নামবে যেকোনো সময়। তাই একটু জোরেই ট্রলার চালিয়ে যাচ্ছেন চালক। ফুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৪ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
খুলনার কাজিবাছা নদীতে গলদা চিংড়ির রেণু ধরছেন স্থানীয় বাসিন্দারা। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৪ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও পার্বত্য জেলা পরিষদ থেকে দেওয়া নারীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নিয়ে বাড়ি ফিরছেন নারী ও কিশোরীরা। বেতছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ জুলাই
ছবি: পলাশ বড়ুয়া
১৬ / ১৬
ঈদের নামাজের মাঠে এবং ঈদের পরে বিনোদনকেন্দ্রগুলোতে বিক্রির জন্য পাল সম্প্রদায়ের লোকেরা মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ভাজনডাঙ্গা, সদর উপজেলা, ফরিদপুর, ৪ জুলাই
ছবি: আলীমুজ্জামান