একঝলক ( ৫ জুলাই ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ডোবায় জমেছে বৃষ্টির পানি। সেই ডোবায় মাছ শিকার করতে জাল নিয়ে নেমে পড়েছেন দুই শৌখিন শিকারী। দৌলতপুর, মুরাদনগর, কুমিল্লা, ৫ জুলাই
ছবি: এম সাদেক
২ / ২২
খাবারের সন্ধানে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমানটি। শহরের মিয়াপাড়া, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ৫ জুলাই
ছবি : আলীমুজ্জামান
৩ / ২২
স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন লোকজন। তাই সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশন ছিল ঘরমুখো মানুষের ভিড়। সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম স্টেশনে। রেলস্টেশন, চট্টগ্রাম, ৫ জুলাই
ছবি : সৌরভ দাশ
৪ / ২২
ঈদের অগ্রিম টিকিট নিতে চট্টগ্রাম রেলস্টেশনে ভিড় করেন লোকজন। রেলস্টেশন, চট্টগ্রাম, ৫ জুলাই
ছবি : সৌরভ দাশ
৫ / ২২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রাক থেকে নামানো হচ্ছে গরু। সাগরিকা গরু বাজার, চট্টগ্রাম, ৫ জুলাই
ছবি : জুয়েল শীল
৬ / ২২
চার দিন পরই ঈদুল আজহা। বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। তাই ঈদগাহে পেন্ডেল তৈরির কাজ চলছে। হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, বরিশাল, ৫ জুলাই
ছবি: সাইয়ান
৭ / ২২
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় টিকিটপ্রত্যাশীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৫ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২২
বিভিন্ন কারখানা থেকে নদীপথে আসা সিমেন্ট কার্গো ট্রলার থেকে খালাস করছেন শ্রমিকেরা। এ কাজে একেকজন শ্রমিক বস্তাপ্রতি ৩ টাকা ৭৫ পয়সা হারে মজুরি পান। আইজউদ্দিন মাতুব্বরের ডাংগি, সিএন্ডবি ঘাট, ফরিদপুর, ৫ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৯ / ২২
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপন উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন–এর সংবাদ সম্মেলন। ঢাকা রিপোর্টাস ইউনিটি, ঢাকা, ৫ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ২২
হাটে বড় ষাঁড়গুলোর শিঙের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে পোষা ষাঁড়ের নাম। সরকারি ইন্দুরকানি কলেজ মাঠের পশুর হাট। ইন্দুরকানি, পিরোজপুর, ৫ জুলাই
ছবি: এ কে এম ফয়সাল
১১ / ২২
মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ অপসারণের জন্য সুপারিশ করে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন খুলনার মোটরসাইকেলচালকেরা। জেলা প্রশাসন কার্যালয়, খুলনা, ৫ জুলাই
ছবি : সাদ্দাম হোসেন
১২ / ২২
সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ৫ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
সিরাজগঞ্জ, পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে ট্রলারে আসা গরু নেওয়া হচ্ছে হাটে। তা দেখতে নদীর পাড়ে রাখা ব্লকের ওপর ঝুঁকি নিয়ে উঠে বসেছে উৎসুক শিশু-কিশোরেরা। অসচেতনতায় ঘটতে পারে দুর্ঘটনা। ফতুল্লা লঞ্চঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৫ জুলাই
ছবি: দিনার মাহমুদ
১৪ / ২২
ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে নদীতে গোসল করতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরেরা। ফতুল্লা লঞ্চঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৫ জুলাই
ছবি: দিনার মাহমুদ
১৫ / ২২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রাক থেকে নামানো হচ্ছে গরু। আজ সকাল সাড়ে ৯টায় সাগরিকা গরুবাজার, চট্টগ্রাম, ৫ জুলাই
ছবি : জুয়েল শীল
১৬ / ২২
কোরবানির ঈদ এলে চাহিদা বাড়ে বিভিন্ন রকম মসলার। তাই ক্রেতা আকর্ষণে হরেক রকম মসলা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রেয়াজ উদ্দিন বাজার, চট্টগ্রাম, ৫ জুলাই
ছবি : সৌরভ দাশ
১৭ / ২২
ঈদের অগ্রিম টিকিট নিতে সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশনে ভিড় করেন লোকজন। রেলস্টেশন, চট্টগ্রাম, ৫ জুলাই
ছবি : সৌরভ দাশ
১৮ / ২২
চাঁদাবাজি, অতিরিক্ত টোল আদায় ও হয়রানির প্রতিবাদে কাঁচামাল ব্যবসায়ীরা কলা ও কাঁঠাল না কেনায় চাষিরা কাঁঠাল ও কলা স্তূপ করে রেখে বাড়িতে চলে গেছেন। থানা বাজার , দীঘিনালা, খাগড়াছড়ি, ৫ জুলাই
ছবি : পলাশ বড়ুয়া
১৯ / ২২
কোরবানির হাটে প্রচুর দেশীয় জাতের গরু বিক্রির জন্য আনা হলেও ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। পুরাতন হাইস্কুল মাঠ, দীঘিনালা, খাগড়াছড়ি, ৫ জুলাই
ছবি : পলাশ বড়ুয়া
২০ / ২২
দুম্বার সঙ্গে সেলফি তুলছেন বাজারে আসা ক্রেতা। রাজধানীর গাবতলী গরুর হাটে আসন্ন কোরবানি উপলক্ষে ইতিমধ্যে প্রচুর ছাগল ও খাসির সঙ্গে দুম্বা উঠেছে। গাবতলী, ঢাকা, ৫ জুলাই
ছবি : সাজিদ হোসেন
২১ / ২২
ঝুঁকি নিয়ে ওয়েল্ডিং কারখানায় গভীর রাত পর্যন্ত কাজ করে এ শিশু । পুরাতন বাসস্ট্যান্ড, রাঙামাটি, ৫ জুলাই
ছবি : সুপ্রিয় চাকমা
২২ / ২২
রংপুরে কয়েক দিন ধরে চলছে ঘন ঘন লোডশেডিং। সেই সঙ্গে ভ্যাপসা গরম। ফুটপাতের হাতপাখার দোকানে তাই সব শ্রেণি–পেশার মানুষের ভিড়। কাচারিবাজার, রংপুর, ৫ জুলাই
ছবি : মঈনুল ইসলাম