শিশুসন্তানকে নিয়ে প্রখর রোদে পৌনে চার ঘণ্টা অপেক্ষার পর অবশেষে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে পেরেছেন মিতু। মহাখালীর সাততলা বস্তি, ঢাকা, ৫ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৯
মহাসড়কে থ্রি-হুইলার ও ইজিবাইক চলাচল নিষেধাজ্ঞা অমান্য করে বগুড়া-ঢাকা মহাসড়কে তিন চাকার যানবাহন। বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। সাজাপুর রাধারঘাট, শাজাহানপুর, বগুড়া, ৫ এপ্রিলছবি: সোয়েল রানা
৩ / ৯
পাহাড়ি ঢলে বেড়েছে নদ-নদীর পানি। নতুন পানিতে জাল পেতে মাছ ধরছেন এক মৎস্য শিকারি। চেঙ্গের খাল নদ, সিলেট সদর, ৫ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৪ / ৯
তপ্ত দুপুরে হাওর থেকে হাঁস নিয়ে বাড়ি ফিরছে এক কিশোর। সামাউড়াকান্দি হাওর, সিলেট সদর, ৫ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৫ / ৯
কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে দুই দিন আগে গভীর রাতে সড়ক বিভাজকের ওপর উঠে যায় ট্রাক। আজ বেলা ১১টা পর্যন্ত ট্রাকটি এভাবেই পড়ে ছিল। এগারমাইল, কুষ্টিয়া ৫ এপ্রিলছবি: তৌহিদী হাসান
৬ / ৯
রোজায় ইফতারির জন্য শসার চাহিদাও বেড়েছে। পাইকারিতে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে এই শসা। বিত্তিপাড়া বাজার, কুষ্টিয়া, ৫ এপ্রিলছবি: তৌহিদী হাসান,কুষ্টিয়া
৭ / ৯
ব্রহ্মপুত্র নদের একাংশ শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে চরে। এখন সেখান দিয়ে হেঁটে পারাপার হন অনেকেই। জয়নুল আবেদিন পার্কসংলগ্ন এলাকা, ময়মনসিংহ, ৫ এপ্রিলছবি: আনোয়ার হোসেন।
৮ / ৯
পয়লা বৈশাখ সামনে রেখে বাঁশি তৈরিতে ব্যস্ত কারিগরেরা। ৪ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের বাঁশি তৈরি করেন শ্রীমদ্দির বাঁশি কারিগরেরা। শ্রীমদ্দি গ্রাম, হোমনা, কুমিল্লা, ৪ এপ্রিলছবি: এম সাদেক
৯ / ৯
রোজা এলে ইফতারির অন্যতম উপকরণ হয়ে দাঁড়ায় জিলাপি। প্রতি কেজি রেশমি জিলাপি দাম নেওয়া হয় ৩০০ টাকা। ফেরিঘাট মোড়, খুলনা ৫ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন