একঝলক (৫ জুন ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
সনাতন ধর্মাবলম্বীদের আজ জামাইষষ্ঠী। এ উপলক্ষে ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয় বাড়ি ও মন্দিরগুলোয়। মৌসুমি ফল দিয়ে ডালা সাজিয়ে পূজায় বসেন ভক্তরা। এরপর দিনভর নানা আয়োজনে চলে ফল দিয়ে আপ্যায়ন। পালপাড়া, মদনমোহন ঠাকুরবাড়ি, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
২ জুন রাজবাড়ী শহরে ভোলা মাস্টারের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, শ্লীলতাহানি, মারধর ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। রাজবাড়ী
ছবি: এজাজ আহম্মেদ
৩ / ১০
বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। প্রেসক্লাব, কুমিল্লা শহর
ছবি: এম সাদেক
৪ / ১০
প্রজনন মৌসুম চলছে। স্ত্রী পাখিকে খুশি ও আকৃষ্ট করতে বারবার উড়ে গিয়ে মাছ শিকার করে মুখে তুলে দিচ্ছে ছোট পুরুষ পানচিল। সাধারণত মার্চ থেকে জুলাই-আগস্ট পর্যন্ত পদ্মা নদীর নিরিবিলি স্থানে এই পাখি দেখা যায়। ঈশ্বরদী, পাবনা, ৪ জুন
ছবি: হাসান মাহমুদ
৫ / ১০
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ এক বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। সীতাকুণ্ড, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৬ / ১০
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শনিবার দিবাগত রাতে ভয়াবহ বিস্ফোরণের পর ডিপোর সামনে স্বজনদের আহাজারি। সীতাকুণ্ড, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৭ / ১০
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধার করতে এগিয়ে আসেন সব শ্রেণি ও পেশার মানুষ। সীতাকুণ্ড, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৮ / ১০
ঢাকার অদূরে সাভারের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী, প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সাভার, ঢাকা
ছবি: শামসুজ্জামান
৯ / ১০
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে বিভিন্ন কোম্পানি এই রুটে নামাচ্ছে নতুন বাস। ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদের একটি ওয়ার্কশপে নতুন এই রুটের জন্য বাস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। কেরানীগঞ্জ, ৪ জুন
ছবি: দীপু মালাকার
১০ / ১০
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সুবর্ণজয়ন্তীতে র‌্যালি বের করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। মহাখালী, ঢাকা
ছবি: খালেদ সরকার