একঝলক (৫ ফেব্রুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
চলছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতীর পূজা। ঠাকুরের পূজা পাঠের সময় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নর-নারী সরস্বতী দেবীকে প্রণাম করে পূজায় অংশ নিয়েছেন।  রামকৃষ্ণ মিশন, বরিশাল, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
২ / ২২
শুক্রবারের ভারী বর্ষণে গর্তে ভরা খুলনার সোনাডাঙ্গা থেকে নতুন সড়কের বেশ কিছু অংশ ডুবে গেছে। পানির নিচের গর্ত এড়িয়ে চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনচালকদের। মুজগুন্নী, খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২২
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতীকে অঞ্জলি প্রদান অনুষ্ঠান শেষে সেলফি তোলেন শিক্ষার্থীরা। ফরিদপুর, ৫ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৪ / ২২
রোদ থেকে রক্ষা ও ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে অনেকে সানগ্লাস ব্যবহার করেন। দোকান থেকে পছন্দসই সানগ্লাস বাছাই করছেন তরুণেরা। দাম ১০০-৭০০ টাকার মধ্যে। কালিরবাজার, নারায়ণগঞ্জ, ৫ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৫ / ২২
গাছের ডালে বসে আছে এক জুটি সবুজ টিয়া পাখি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, পাবনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ২২
বৃষ্টি ও শীত উপেক্ষা করে বোরো ধানের বীজ বপন করছেন এক কৃষক। চব্বিশ হাজারি, শহরতলি, রংপুর, ৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
আগামী সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ শনিবার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। পানছড়ি, ৫ ফেব্রুয়ারি
ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ২২
শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। গোপালবাড়ি, শেরপুর, ৫ ফেব্রুয়ারি
ছবি: দেবাশীষ সাহা রায়
৯ / ২২
শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে হাজার হাজার ইট। ইট রক্ষায় শ্রমিকেরা চেষ্টা চালাচ্ছেন। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৫ ফেব্রুয়ারি
ছবি: বদর উদ্দিন
১০ / ২২
বিদ্যার দেবী সরস্বতীকে ভক্তি জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যানিকেতন হাই স্কুল, পশ্চিম দেওভোগ, নারায়ণগঞ্জ, ৫ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১১ / ২২
মাঘ মাসের বৃষ্টিতে ধনেপাতার জমিতে পানি জমেছে। পাতা পচে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় জমি থেকে দ্রুত পাতা তুলছেন কিষানিরা। মলয়, দাউদকান্দি, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২২
বসন্তের আগমনী বার্তা প্রকৃতিতে। সোনালু লতায় ফুল ফুটে ঝুলে আছে গাছের ডালপালায়। রাঙামাটি, ৫ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২২
ঘাটে স্তূপ করে রাখা হয়েছে সাগরে ধরা পড়া ইলিশ। ফিশারিঘাট, কক্সবাজার ৫ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১৪ / ২২
রাতে একপশলা বৃষ্টির পর সকালে সূর্যের দেখা মিলেছে। তবে মেঘলা আকাশ আর কনকনে বাতাসে ঠান্ডা পড়েছে বেশ। এমন আবহাওয়ার মধ্যে কাপ্তাই হ্রদ দিয়ে ডিঙি নৌকা বেয়ে গন্তব্যে ছুটছে পাহাড়ি শিশু-কিশোরীরা। সোনারাম কারবারি পাড়া, রাঙামাটি, ৫ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২২
স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে করোনার ঝুঁকি নিয়ে এভাবে লঞ্চে গাদাগাদি করে নদী পারাপার হচ্ছে মানুষ। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১৬ / ২২
বৃষ্টি থামলেও শীত অনেক বেড়েছে। তাই শীতের কাপড়ে মুড়িয়ে শিশুকে গন্তব্যে নিয়ে যাচ্ছেন এক মা। ময়মনসিংহ, ৫ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১৭ / ২২
শহিদুল ইসলাম মেহগনির কাঠ দিয়ে তৈরি করেন বঁটি। বিশেষ ধরনের এসব বঁটি কিনে নেন অনলাইন বিক্রেতারা। বাস্তুহারা, খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২২
গতকাল শুক্রবার বৃষ্টির পর হাতিরঝিল এলাকায় ফুটে আছে পলাশ ফুল। ৫ ফেব্রুয়ারি
ছবি: মহিউদ্দিন ফারুক
১৯ / ২২
বিনিয়োগের টাকা ফেরতসহ বিভিন্ন দাবিতে দুপুরে প্রায় চার ঘণ্টা জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করেন রিং আইডির গ্রাহকেরা। ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২২
ছবি: দীপু মালাকার
২০ / ২২
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আহমদ রফিকের বাড়ির সামনের রাস্তার নামফলকটি ভেঙে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে বের হওয়া মিছিলে ছিলেন আহমদ রফিক। প্রথম শহীদ মিনার নির্মাণে সক্রিয় ভূমিকা ছিল তাঁর। ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের নামে ইস্কাটন থেকে মগবাজার পর্যন্ত সড়কের নামকরণ করা হয় ২০১১ সালে। ঢাকা, ৫ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
২১ / ২২
সরস্বতী পূজায় সন্তানকে হাতেখড়ি দিচ্ছেন অভিভাবকেরা। জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ ফেব্রুয়ারি ২০২২
ছবি: দীপু মালাকার
২২ / ২২
আবহাওয়া পরিবর্তন ও শহরের বাতাসে ধুলাবালুর কারণে ঠান্ডাজনিত রোগে ভুগছে সাধারণ মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ঢাকা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন