একঝলক ( ৬ জুলাই ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাছের গুঁড়ির খাটিয়ার চাহিদা বেড়ে যায় মাংস কাটাকুটির জন্য। বিভিন্ন গাছের কাঠ দিয়ে তৈরি এসব গুঁড়ি আকারভেদে ২০০ থেকে ৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে। গাংচর, কুমিল্লা, ৬ জুলাই
ছবি : এম সাদেক
২ / ১৬
সূর্যাস্তের পর পশ্চিম আকাশে রঙের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত খোলা সবুজ মাঠের ওপারে যেন আগুন লাগা আকাশ থেকে হচ্ছে আলোর বিচ্ছুরণ। এমন দৃশ্য যে কোনো পথিকের দৃষ্টি কেড়ে নেয় মুহূর্তেই। ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা, ৫ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৬
রেলশ্রমিক নিহত সোহেল রানার স্বজনদের আহাজারি। রেলওয়ে কলোনি, দীঘিরপাড়, রাজশাহী, ৬ জুলাই
ছবি : শহীদুল ইসলাম
৪ / ১৬
গত কয়েক দিন বরিশালে বৃষ্টি ছিল না। আকাশে সাদাকালো মেঘের ছোটাছুটি ছিল। কিন্তু বুধবার ভোর থেকে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। পশ্চিম আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়েছে আবার। লেকের বৃষ্টির পানিতে দোলার সৃষ্টি করেছে। চৌমাথা লেক, বরিশাল নগর, ৬ জুলাই
ছবি : সাইয়ান
৫ / ১৬
শেষ সময়ে পাবনার হাটগুলোতে প্রচুর পরিমাণে গরুর আমদানি হচ্ছে। মূল হাটে স্থান সংকুলান না হওয়ায় পাশের পরিত্যক্ত সেতুতেও হাট বসেছে। লম্বা সেতুটি ভরে গেছে গরু-ছাগলে। চতুরহাট, বেড়া, পাবনা ৬ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৬
পবিত্র ঈদুল আজহা এলে বেড়ে যায় মসলার চাহিদা। চাহিদার কথা বিবেচনা করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যানে করে মসলা বিক্রি করতে বসে পড়েন সড়কের পাশে। মনোহরপুর, কুমিল্লা, ৬ জুলাই
ছবি : এম সাদেক
৭ / ১৬
ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে টিসিবির মাধ্যমে সরকারের দেওয়া নায্যমূল্যে তেল, চিনি ও ডাল লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন এলাকার কার্ডধারীরা। ঢুলিপাড়া, কুমিল্লা, ৬ জুলাই
ছবি : এম সাদেক
৮ / ১৬
পথের ধারে সুরমা ফজলি জাতের আম বিক্রির জন্য পসরা সাজাচ্ছেন বিক্রেতা রায়হান আলী। সেখানে আমের রং দেখে আকৃষ্ট হয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছেন একজন ক্রেতা। প্রতি কেজি আম ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন তিনি। শহীদ খোকন পার্ক ফটক ,বগুড়া, ৬ জুলাই
ছবি: সোয়েল রানা
৯ / ১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়, ৬ জুলাই
ছবি : শহীদুল ইসলাম
১০ / ১৬
সারা দেশে অব্যাহত শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনার প্রতিবাদে বগুড়ার বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতমাথা, বগুড়া, ৬ জুলাই
ছবি : সোয়েল রানা
১১ / ১৬
বগুড়া- নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় তুহিন পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় আটজন বাসযাত্রী। শাকপালা এলাকা, শাজাহানপুর, বগুড়া, ৬ জুলাই
ছবি: প্রথম আলো
১২ / ১৬
খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বানর। ডিসলাইনের তার বেয়ে এক দালান থেকে অন্য দালানে খুঁজে বেড়ায় খাবার। এইচ এম সেন রোড, বন্দর, নারায়ণগঞ্জ, ৬ জুলাই
ছবি : দিনার মাহমুদ
১৩ / ১৬
সরকারি কার্ডধারী ন্যায্যামূল্যে ভোগ্যপণ্য সরবরাহের ভ্রাম্যমাণ ট্রাকে লোকজন ভিড়। সরবরাহকারীরা হিমশিম খাচ্ছেন পণ্য সরবরাহে। তবলছড়ি বাজার, রাঙামাটি, ৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৬
পবিত্র ঈদ উপলক্ষে ময়মনসিংহ সড়কে যেমন যানজট, তেমনি আছে বিশৃঙ্খল অবস্থা, যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রী, আবার যত্রতত্র বাসে তোলা হচ্ছে যাত্রী। পাটগুদাম ব্রিজ মোড়, ময়মনসিংহ, ৬ জুলাই
ছবি: আনোয়ার হোসেন
১৫ / ১৬
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৬ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ১৬
ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় সকাল থেকে। খিলক্ষেত থেকে উত্তরা পুরো রাস্তায় ছিল যানজট। ছবিটি দুপুর ১২টার দিকে তোলা। খিলক্ষেত, ঢাকা, ৬ জুলাই
ছবি: খালেদ সরকার