টিসিবির ট্রাক থেকে সুশৃঙ্খলভাবে পণ্য কিনতে সিরিয়াল নম্বর লিখে দিচ্ছেন এক নারী। রাজধানীর বছিলা এলাকায় তাঁদের মতো অনেকেই ভোর ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত অপেক্ষা করেন। শেষ পর্যন্ত ট্রাক না আসায় নিরাশ হয়ে ফিরে যান তাঁরা। ঢাকা, ৬ মার্চছবি: দীপু মালাকার
২ / ১৯
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্রদল। প্রেসক্লাব, ৬ মার্চছবি: সাজিদ হোসেন
৩ / ১৯
মিরপুর-আবদুল্লাহপুর বেড়িবাঁধ সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসায়ীরা সারা রাত খোলা ট্রাকে করে বালু বিক্রি করেন। আর রাস্তার ওপর পড়ে থাকে বালু। গাড়ির চলার পথে ধুলাবালুর কারণে এই সড়কে জনসাধারণের চলাচল করা কঠিন। বেড়িবাঁধ সড়কের ইস্টার্ন হাউজিং এলাকা, ঢাকা, ৬ মার্চছবি: খালেদ সরকার
৪ / ১৯
ফিড অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব, ৬ মার্চছবি: সাজিদ হোসেন
৫ / ১৯
শিমুলের ফুল থেকে মধু সংগ্রহ করছে শালিক। ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা, ভোলা, ৬ মার্চছবি: নেয়ামতউল্যাহ
৬ / ১৯
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় রোবোটিকস ও প্রোগ্রামিং এ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার ও কর্মশালা। কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কুমিল্লা ৬ মার্চছবি: এম সাদেক
৭ / ১৯
সংরক্ষণের জন্য আনা আলু হিমাগারের ফটকে মেপে নেওয়া হচ্ছে। এরপর হিমাগারে রাখা হচ্ছে আলু। গত বছরের চেয়ে বস্তায় ওজনে আলু কম রেখে ভাড়াও বাড়িয়ে দিয়েছেন হিমাগার মালিকেরা। আলুর বস্তায় নম্বর দিচ্ছেন হিমাগারের লোকজন। বাঘোপাড়া এলাকা, বগুড়া সদর, ৬ মার্চছবি: সোয়েল রানা
৮ / ১৯
দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাংখোয়া জনগোষ্ঠীর এক মা বাড়ি থেকে বের হয়েছেন ছাতা মাথায় নিয়ে। এরপরও গরমে টিকে থাকা দায় হচ্ছে। মায়ের পিঠে ঝুলিয়ে নেওয়া শিশুটি ঘুমাচ্ছে। বিলাইছড়ি উপজেলার ফারুয়া পাংখোয়া পাড়া, রাঙামাটি, ৬ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৯
করোনার সংক্রমণ কমেছে। খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানও। শিক্ষার্থীদের মধ্যে ফিরে এসেছে আগের প্রাণচাঞ্চল্য। বিদ্যালয় ছুটি শেষে সাইকেলে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। তামপাট, শহরতলি, রংপুর, ৬ মার্চছবি: মঈনুল ইসলাম
১০ / ১৯
বাসাবাড়ি ও সড়ক নির্মাণে বালুর চাহিদা বেশ। এই মৌসুমে বালুর চাহিদা একটু বেশি। নদী থেকে বালু তোলার পর স্তূপ করে রাখা হয় বিক্রির জন্য। কেনা বালু নেওয়া হয় ট্রাকে করে। ট্রাকে বালু তুলছেন দুই শ্রমিক। দিনভর কাজ শেষে বালুশ্রমিকেরা পান ৬০০ থেকে ৭০০ টাকা। বাদাঘাট এলাকা, সিলেট, ৬ মার্চছবি: আনিস মাহমুদ
১১ / ১৯
নাগরিক জীবনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে শোভা ছড়াচ্ছে শিমুলের ফুল। দৌলতপুর, খুলনা, ৬ মার্চছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৯
এই সময়েই বাড়ছে তাপমাত্রা। বসন্তের তপ্ত দুপুরে হাঁসফাঁস অবস্থা কুকুরটির। বালুর স্তূপের কাছে জমা পানিতে খানিক শীতল হওয়ার চেষ্টায় কুকুরটি। ছবিটি গতকাল রোববার দুপুরে সিলেট সদরের বাদাঘাট এলাকা, সিলেট, ৬ মার্চছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলীর শেষ কর্মদিবসের দিন তাঁর বিদায় উপলক্ষে ধিক্কার মিছিল, ঝাঁটা-জুতা প্রদর্শন ও থুতু নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে ১৭ দফা দাবিতে উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয় এখনো তালাবদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাবিপ্রবি ক্যাম্পাস, পাবনা, ৬ মার্চছবি: হাসান মাহমুদ
১৪ / ১৯
পাবনার কাজীরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথে কদম নামের ফেরিটি গাড়িতে ভরে গেলেও, নির্দিষ্ট সময় থেকে প্রায় দেড় ঘণ্টা পরে ছাড়ে। ফেরি কর্তৃপক্ষ জানায়, পাবনা-২ আসনের সাংসদকে ভিআইপি সুবিধা দিতে এই সময় বিলম্ব হয় ফেরি ছাড়তে। কিন্তু পরে দেখা যায়, সাংসদ নেই গাড়িতে, ফিরছিলেন শুধু তাঁর গাড়িচালক একাই। এই সময়ে অপেক্ষা করতে করতে স্টিয়ারিংয়ের ওপরই ঘুমিয়ে গেছেন এক ট্রাকচালক। কাজীরহাট-মানিকগঞ্জ নৌপথ, যমুনা নদী, পাবনা, ৬ মার্চছবি: হাসান মাহমুদ
১৫ / ১৯
মুচি থেকে কাঁঠাল—দিন দিন বড় হচ্ছে। ফাঁপোড় গ্রাম, বগুড়া সদর, ৬ মার্চছবি: সোয়েল রানা
১৬ / ১৯
মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া খালের ওপর ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে এলাকাবাসী। বরিশাল, ৬ মার্চছবি: প্রথম আলো
১৭ / ১৯
বাগানবিলাস ফুলে ছেয়ে আছে গাছটি। পুরান বন্দর, নারায়ণগঞ্জ, ৬ মার্চছবি: দিনার মাহমুদ
১৮ / ১৯
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৯ বছর উপলক্ষে সকালে নিহত ত্বকীর কবর জিয়ারত করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি (মাঝে, চশমা পরা) ও ছোট ভাই রাকিব মুহাম্মদ সাকি (রফিউর রাব্বির বাঁয়ে)। এ সময় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সিরাজ শাহর আস্তানা, বন্দর, নারায়ণগঞ্জ, ৬ মার্চছবি: দিনার মাহমুদ
১৯ / ১৯
পাতাঝরা, নতুন পাতার আগমন ও ফুল ফোটা সবই বসন্তে। ঝরাপাতা নিয়ে দাদা-নাতি আনন্দে মেতে উঠেছে। জিলাপি পাহাড়, চট্টগ্রাম, ৬ মার্চছবি-জুয়েল শীল