ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি। ঢাকা, ৮ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ
২ / ১২
তনু, নুসরাতসহ সব হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। ঢাকা, ৮ এপ্রিলছবি: দীপু মালাকার
৩ / ১২
পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার বাবার সঙ্গে ঈদের কেনাকাটা করতে রাজধানীর নিউমার্কেটে এসেছে মারিয়া আক্তার রোজা। ঢাকা, ৮ এপ্রিল।ছবি: দীপু মালাকার
৪ / ১২
শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ঢাকা, ৮ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১২
কয়েক দিন ধরে চলছে খাওয়ার পানির সংকট। বাসাবাড়ির পানিতে দুর্গন্ধ থাকায় নিকটস্থ মসজিদ থেকে সুপেয় পানি সংগ্রহ করতে ভিড় করেছেন এলাকাবাসী। পূর্ব তেজতুরী বাজার জামে মসজিদ, ঢাকা, ৮ এপ্রিলছবি: আশরাফুল আলম
৬ / ১২
দুই কৃষক গরুর জন্য ঘাস সংগ্রহ করে ঝিনাই নদের পানিতে ধুয়ে নিচ্ছেন। কোনাবাড়ী এলাকা, জামালপুর, ৮ এপ্রিলছবি: শফিকুল ইসলাম
৭ / ১২
বিভিন্ন পদের ইফতারি পাওয়া যায় তেরাকোটায়। পাওয়া যায় ভিন্ন স্বাদের জাফরান জিলাপিও। নাসিরাবাদ তেরাকোটা রেস্টুরেন্ট, চট্টগ্রাম, ৮ এপ্রিলছবি: জুয়েল শীল
৮ / ১২
ফালি করে সাজিয়ে রাখা হয়েছে কুমড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা। বিআইডিসি বাজার, কুষ্টিয়া, ৮ এপ্রিলছবি: তৌহিদী হাসান
৯ / ১২
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সব ধরনের ফি বাতিলসহ শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। সাভার, ৮ এপ্রিলছবি: প্রথম আলো
১০ / ১২
খেত থেকে পাকা ধান কেটে বাড়ি নেওয়ার প্রস্তুতি। এর আগে এক জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। পরে খেতেই মাড়াই শেষে বাড়ি নেওয়া হবে। চর মজলিশপুর, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ এপ্রিলছবি: এম রাশেদুল হক
১১ / ১২
গণপ্রবজ্যা গ্রহণ করা শ্রমণরা পিণ্ডচরণে বের হয়েছেন। খাগড়াছড়ির দীঘিনালা বনবিহারে অনুষ্ঠিত হয়েছে ২০তম গণপ্রবজ্যা (গণশ্রমণ) দীক্ষা অনুষ্ঠান। চাকমা সম্প্রদায়ের বিঝু উৎসব উপলক্ষে করে এ গণপ্রবজ্যা দীক্ষার আয়োজন করা হয়। শান্তিপুর এলাকা, খাগড়াছড়ি, ৮ এপ্রিলছবি: পলাশ বড়ুয়া
১২ / ১২
কাঠশালিক পাখি জোড়া এসেছে পাকুড়গাছের ফল খেতে। খাবারের অভাবে কাঁচা ফলই খাচ্ছে পাখি জোড়া। রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ, ৮ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা