কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে আবার বেড়েছে নদ-নদীর পানি। ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ার আশঙ্কা করছেন নগরবাসী। কালীঘাট, সুরমা, সিলেটছবি: আনিস মাহমুদ
৪ / ২১
সড়কের ধারে বাঁশের তৈরি মাছ ধরার ডারকি বিক্রি করছেন এই ব্যবসায়ী। দাম আকারভেদে ১৫০ থেকে ৪০০ টাকা। লালবাগ হাট, রংপুরছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
জনবলসংকট সমাধানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। রেল ভবন, রাজশাহীছবি: শহীদুল ইসলাম
৬ / ২১
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ। জেনারেল হাসপাতাল, কুষ্টিয়াছবি: তৌহিদী হাসান
৭ / ২১
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের আবাসিক হল সংস্কারসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবন ও কলেজ ক্যাম্পাসে বিছানাপত্র নিয়ে শিক্ষার্থীদের অবস্থান। সিলেটছবি: প্রথম আলো
৮ / ২১
বাজেটে ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ এবং সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখা সমাবেশ করে। কেন্দ্রীয় শহীদ মিনার, নারায়ণগঞ্জছবি: দিনার মাহমুদ
৯ / ২১
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নিভেছে। এখন উত্তপ্ত কন্টেইনার ঠান্ডা ও ডাম্পিং করার কাজ চলছে। সীতাকুণ্ড, চট্টগ্রামছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১০ / ২১
চরাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে গরু পালন করা হয়। গরুকে খাওয়ানো হয় বাদামের গাছ। এই গোখাদ্য বাড়িতে নিতে ঘোড়ার গাড়িতে ওঠাচ্ছেন এক দম্পতি। দৌলতপুর, মানিকগঞ্জছবি: আব্দুল মোমিন
১১ / ২১
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সুমি বেগম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রামছবি: সৌরভ দাশ
১২ / ২১
মিরপুর বেড়িবাঁধ থেকে আশুলিয়ার দৌড় চৌরাস্তা পর্যন্ত ৫৩টি অবৈধ বালুমহাল আছে। দীর্ঘদিন ধরে সড়কে বালু রেখে চলছে বালুর ব্যবসা। জেলা পরিষদের সমন্বয়ে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায়। চাটবাড়ী, মিরপুর বেড়িবাঁধ, ঢাকাছবি: খালেদ সরকার
১৩ / ২১
বর্ষা আসছে আর কদম ফুলে ভরে উঠছে গাছের শাখা। পাবনা সিটি কলেজ, পাবনা, ৮ জুনছবি: হাসান মাহমুদ
১৪ / ২১
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কারের কাজ চলছে। এতে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। সুলতানা মন্দির, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৮ জুনছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৫ / ২১
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানপাট। তাই উচ্ছেদে অভিযান। ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন জামতলা এলাকায় এ অভিযানে ৩৫টির মতো দোকানপাট উচ্ছেদ করা হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ জুনছবি: এম রাশেদুল হক
১৬ / ২১
বর্ষায় হাঁস পালন বাড়ে। তাই চাহিদা বাড়ে হাঁসের ছানার। প্রতিটি ছানা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। লালবাগ হাট, রংপুর ৮ জুনছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
করোনা টিকার বুস্টার ডোজ পেতে সাধারণ মানুষের ভিড়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, ৮ জুনছবি: সৌরভ দাশ
১৮ / ২১
বিএমে কনটেইনার বিস্ফোরণের সময় উড়ে এসে একটি ড্রাম লাইলি আক্তারের ঘরের সামনে পড়ে। সেই ড্রাম থেকে রাসায়নিক পদার্থ ছিটকে বেরিয়ে তাঁর ছেলে আমিনুল হাসানের মাথায় পড়ে। এতে আহত হয় আমিনুল। মোল্লাপাড়া, অলিনগর, চট্টগ্রাম, ৮ জুনছবি: জুয়েল শীল
১৯ / ২১
তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। বাংলামোটর, ৮ জুনছবি: সাজিদ হোসেন
২০ / ২১
ভারতে মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন। রাজু ভাস্কর্য, টিএসসি, ৮ জুনছবি: সাজিদ হোসেন
২১ / ২১
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ দলটির নেতাদের ওপর হামলার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৮ জুনছবি: সাজিদ হোসেন