সাজছে সিলেট নগরীর ঐতিহাসিক কেন্দ্রীয় শাহি ঈদগাহ। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চলছে ধোয়ামোছা আর রঙের কাজ। এবার নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই ঈদগাহে। কেন্দ্রীয় শাহি ঈদগাহ, সিলেট, ৮ জুলাইছবি: আনিস মাহমুদ
২ / ৯
পরিবহনসংকট থাকায় দীর্ঘ সময় নির্দিষ্ট গন্তব্যের গাড়ির জন্য অপেক্ষা করে আরও কিছু দূর সামনে এগিয়ে যাচ্ছেন এক যাত্রী। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ৮ জুলাইছবি: দিনার মাহমুদ
৩ / ৯
ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ। সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ, বগুড়া, ৮ জুলাইছবি: সোয়েল রানা
৪ / ৯
গত ঈদের পর উত্তরবঙ্গের অনেক জেলায়ই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছিল। তাই এবার ঈদের আগেই বেশি করে জ্বালানি তেল সংগ্রহ করে রাখছেন মোটরসাইকেলচালকেরা। ইয়াকুব ফিলিং স্টেশন, লস্করপুর, পাবনা, ৮ জুলাইছবি: হাসান মাহমুদ
৫ / ৯
দীর্ঘদিন ধরেই দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে দুধ সংগ্রহ কমিয়ে দিয়েছে। ফলে খামারিরা অনেকেই এসব বাড়তি দুধ ফেরি করে বিক্রি করেন। প্রতিদিন শহর এলাকায় দুধ বিক্রি করলেও ঈদের আগে এর চাহিদা বেড়ে গেছে বহু গুণ। বালিয়াহালট, পাবনা, ৮ জুলাইছবি: হাসান মাহমুদ
৬ / ৯
কোরবানির মাংস কাটাকুটির জন্য প্রয়োজন হোগলা পাতার বিছানা। কুমিল্লা নগরের বিভিন্ন সড়কের পাশে পসরা সাজিয়ে বিক্রির জন্য বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। আকারভেদে ১২০ থেকে ২০০ টাকা করে বিক্রি হচ্ছে প্রতিটি হোগলা। নবাব বাড়ি, চৌমুহনী এলাকা, কুমিল্লা, ৮ জুলাইছবি: এম সাদেক
৭ / ৯
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ির উদ্দেশে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলযোগে মহাসড়কে রওনা হয়েছেন এক ব্যক্তি। ঢাকা-খুলনা মহাসড়ক, সদর উপজেলা, বদরপুর এলাকা, ফরিদপুর, ৮ জুলাইছবি: আলীমুজ্জামান
৮ / ৯
ছাদবোঝাই যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে একটি ট্রেন। টঙ্গী, ঢাকা, ৮ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ৯
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে গাবতলী এলাকায় মানুষের ঢল। সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজট। গণপরিবহন না পেয়ে অনেকেই গরুর আনা-নেওয়া কাজে ব্যবহৃত ট্রাকে করেই গন্তব্যে রওনা হয়েছেন। গাবতলী এলাকা, ৮ জুলাইছবি: দীপু মালাকার