পদ্মা নদীতে এখনো দেখা যায় এমন দৃশ্য। ইঞ্জিনচালিত বড় ট্রলারে পাটকাঠি খামাল দিয়ে ছুটে যাচ্ছেন ব্যবসায়ীরা। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী। ৮ ফেব্রুয়ারিছবি: এম রাশেদুল হক
২ / ২০
রাঙামাটি শহরের সঙ্গে পাঁচটি উপজেলাবাসীর যাতায়াত মাধ্যম ইঞ্জিন নৌকা। বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলাবাসী এ ইঞ্জিন নৌকায় শহরে যাতায়াত করেন। রাঙামাটি সদরের হাজারিবাঁক এলাকায় কাপ্তাই হ্রদ। ৮ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
নিজের প্রায় দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন অহেদা বেগম। সদ্য রোপণ করা জমিতে নিজেই সার ছিটাচ্ছেন। রামনগর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৮ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৪ / ২০
যমুনার চরাঞ্চল থেকে গবাদিপশুর খাবার নিয়ে বাঁধে আসছেন একদল মানুষ। পার দেবডাঙা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৮ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৫ / ২০
যমুনার চরাঞ্চলে গরু চরিয়ে বাড়িতে ফিরছেন পশুপালক। সঙ্গে চর থেকে খেসারি কালাইগাছ গরুকে খাওয়ানোর জন্য নিয়ে আসছেন তিনি। সারিয়াকান্দি, বগুড়া, ৮ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৬ / ২০
আলু খেতে কীটনাশক ও ভিটামিন স্প্রে করছেন কৃষক। আলীরটেক, নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ
৭ / ২০
নদীর তীরসংলগ্ন বাঁধে খাবারের খোঁজে হুদহুদ পাখি। সাধারণত উপমহাদেশে এ পাখি বেশি দেখা যায়। আমাদের দেশে পাখিটি মোহনচূড়া বা হুপো নামেও বেশ পরিচিত। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৮ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ২০
মাঘ মাসে আসতে শুরু করেছে গাছে গাছে কাঁঠালের মুছি। সাদকপুর গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ৮ ফেব্রুয়ারিছবি: এম সাদেক কুমিল্লা
৯ / ২০
রিং আইডির টাকা ফেরতসহ বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিনিয়োগকারীদের অনশন। ঢাকা, ৮ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১০ / ২০
কাগমারী সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। ঢাকা, ৮ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১১ / ২০
তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। পুরো বোতল কিনতে না পেরে ২০ টাকার ভোজ্যতেল কিনে প্লাস্টিকের প্যাকেটে করে বাড়ি ফিরছেন ক্রেতা। তেজগাঁওয়ের তেজকুনিপাড়া, ঢাকা, ৮ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
১২ / ২০
পদচারী সেতুটি ঝুঁকিপূর্ণ, কিন্তু অবাধে যাতায়াত করছে পথচারীরা। উপরন্তু ব্যবহারে উৎসাহী করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধন্যবাদ জানানো সাইনবোর্ডটিও রয়ে গেছে। সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট ও গাউছিয়া মার্কেট সংযোগ পদচারী সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সর্বসাধারণকে ব্যবহার না করার নির্দেশনা টাঙিয়েছেন ডিএসসিসি কর্তৃপক্ষ। ঢাকা, ৮ ফেব্রুয়ারি।ছবি: দীপু মালাকার
১৩ / ২০
পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৮ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১৪ / ২০
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ সব নেতা–কর্মীর মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মানববন্ধন। শাহবাগ, ঢাকা, ৮ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের ট্রাকচাপায় মৃত্যুকে চিত্রায়িত করা হয় এই পারফর্মিং আর্টের মাধ্যমে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থলে এই আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২০
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝোড়ো হাওয়ায় সড়কের পাশের এই গাছগুলো উপড়ে পড়েছিল। এখন কৃষিজমিতে পড়ে থেকেই নষ্ট হচ্ছে। চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া এলাকায়। ৮ ফেব্রুয়ারি ঝিনাইদহছবি: প্রথম আলো
১৮ / ২০
ছোট মালবাহী জাহাজ থেকে পাথরের গুঁড়া খালাস করে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এই পাথর সিলেটের ছাতক থেকে নিয়ে আসা। কাগাসুরা, সদর উপজেলা, বরিশাল, ৮ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
১৯ / ২০
ফরিদপুরে অনূর্ধ্ব–১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন। ফরিদপুর, ৮ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো