একঝলক (৯ জুন ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবিতে খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপির এক কর্মীকে পুলিশ আটক করতে গেলে অন্য নেতা-কর্মীরা তাঁকে ছাড়িয়ে নেন। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ৯ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুন্সী বাজার ও অন্তার মোড় চর বরাট এলাকার পৃথক দুটি স্থানে রাজবাড়ী সদর ও পাবনা অঞ্চলের জেলেরা পদ্মা নদীতে আড়াআড়ি বাঁশের বাঁধ দিয়ে জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন। গোয়ালন্দ, রাজবাড়ী। ৯ জুন
ছবি: এম রাশেদুল হক
৩ / ১৪
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভেতর উত্তপ্ত কনটেইনার ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে কনটেইনারের ভেতর থেকে বের করা পণ্য। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৯ জুন
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৪ / ১৪
রংপুরে গত রাত থেকে বৃষ্টি। এই বৃষ্টিতেই জীবিকার তাগিদে সবজি সাইকেলে নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক ব্যক্তি। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ৯ জুন
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৪
বেকার ভাতাসহ কর্মসংস্থানের ৯ দফা দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন শাহবাগে সমাবেশ শেষে জাতীয় সংসদ ভবন অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশ বাধা দেয়। শাহবাগ, ঢাকা, ৯ জুন
ছবি: সাজিদ হোসেন
৬ / ১৪
রাজধানীতে সারা দিন বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। শাহবাগ, ঢাকা, ৯ জুন
ছবি: সাজিদ হোসেন
৭ / ১৪
শিক্ষা খাতে জাতীয় বাজেটে ২৫ শতাংশ ও জাতীয় আয়ের ৮ শতাংশ বরাদ্দের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাবেশের আয়োজন করে। রাজু ভাস্কর্য, ঢাকা, ৯ জুন
ছবি: সাজিদ হোসেন
৮ / ১৪
পোকামাকড় শিকার করে এনে ছানাদের খাওয়াচ্ছে বুলবুলি পাখি। প্রাপ্তবয়স্ক এই পুরুষ পাখিরা তিন বছর ধরে পালকের লাল রং বদলে দুধের মতো সাদা হয়ে যায় বলে তাদের অপর নাম দুধরাজ। দুধরাজ মূলত পুরুষ পাখি। আবার মেয়েদের ডাকা হয় দুধরানি বলে। মেয়ে পাখি সারা জীবনই লালচে-বাদামি রঙের থাকে। ফৈলজানা, চাটমোহর, পাবনা, ৯ জুন
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৪
তুমুল বৃষ্টি হচ্ছে। খেয়াঘাটের মাঝিরা নৌকা ভিড়িয়ে বসে আছেন বৃষ্টি কমার অপেক্ষায়। বেলা সাড়ে ১১টা, কেন্দ্রীয় খেয়াঘাট, নারায়ণগঞ্জ, ৯ জুন
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৪
আসছে বর্ষা। এর আগেই নতুন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। ভরা বর্ষায় প্রমত্ত পদ্মার বুকে চলার সামর্থ্যসম্পন্ন এসব নৌকা তৈরি করতে কাঠের প্রকারভেদে খরচ পড়ে ৩ থেকে ১০ লাখ টাকা। পদ্মার চর, চরতারাপুর, পাবনা, ৯ জুন
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৪
সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার আয়োজনে মোমবাতি প্রজ্বালন। সন্ধ্যা ৭টা, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, সিলেট, ৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৪
শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের প্রবল তোড়ে ধানশাইল-দুধনই সড়কের সুধিরপাড়া এলাকায় ২০ ফুট অংশ ভেঙে গেছে। সুধিরপাড়া, ঝিনাইগাতী, শেরপুর, ৯ জুন
ছবি: দেবাশীষ সাহা রায়
১৩ / ১৪
ফেনীর সোনাগাজীতে বড় ফেনী নদীতে ঠেলাজাল ও মশারির জাল দিয়ে চিংড়ির পোনা আহরণ করছেন কয়েকজন জেলে। মুহুরী প্রকল্প এলাকা, সোনাগাজী, ফেনী, ৯ জুন
ছবি: আমজাদ হোসাইন
১৪ / ১৪
খাল–বিলে মাছ ধরার জন্য রাতে ফাঁদ পেতে রাখেন মৎস্যশিকারিরা। এতে বিভিন্ন ধরনের ছোট মাছ সেই ফাঁদে আটকা পড়ে। পরদিন সকালে মৎস্যশিকারিরা ফাঁদ থেকে মাছ সংগ্রহ করেন। এক ব্যক্তি ফাঁদে আটকে পড়া মাছ পাতিলে করে নিয়ে খাল দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন। বিনয়কাঠি খাল, ঝালকাঠি, ৯ জুন
ছবি: সাইয়ান