একঝলকে বছরের আলোচিত ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেল ২০২০। বছরটি ছিল করোনা মহামারির। করোনাভাইরাসের বাইরেও আলোচিত ছিল অনেক ঘটনা। সাড়া ফেলেছিল অনেক ছবিই। দেখে নেওয়া যাক সেসব ছবির একঝলক।

১ / ১৪
ফুসফুসের সংক্রমণসহ শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুর থেকে ঢাকা মেডিকেলে স্ত্রী রোমানাকে নিয়ে আসেন তাঁর স্বামী। ভর্তির জন্য অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্সে। এ সময় স্বামী তাঁকে অভয় দেন। পরে হাসপাতালে ভর্তি নেওয়াসহ করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। গত ১৫ জুন দুপুরে
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৪
চট্টগ্রামের আকবরশাহ এলাকার এক মানসিক রোগীকে পায়ে শিকল বেঁধে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। কারণ জানতে চাইলে বলেন, তিনি হঠাৎ এদিকওদিক দৌড় দেন। তা রুখতেই এ ব্যবস্থা। চার বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। গত ১৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে
ছবি: জুয়েল শীল
৩ / ১৪
রাতভর ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের জনজীবন। কপোতাক্ষ নদের বাঁধটির পাশেই এই বাড়ির অবস্থান।সকালে এসে দেখা যায় বাড়ির কাঠামো বলতে কিছু নেই। বাড়ির অবশিষ্ট জিনিসপত্র সংরক্ষণ করছেন পরিবারের সদস্যরা। গত ২১ মে খুলনার কয়রা উপজেলার হরিণখোলায়
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৪
জোয়ারের পানি থেকে রক্ষা পেতে রিকশায় উঠে বসে ছিল বিড়ালছানাটি। হঠাৎ পড়ে যাচ্ছিল সে। পরে আবার উঠে পড়ে। গত ২৮ আগস্ট চট্টগ্রাম নগরের বাকলিয়া তক্তাপুল এলাকায়
ছবি: জুয়েল শীল
৫ / ১৪
বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। গত ২৯ জুন রাজধানীর সদরঘাটে
ছবি: দীপু মালাকার
৬ / ১৪
দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া রিকশাচালক ফজলুর রহমানের রিকশাটি। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। গত ৫ অক্টোবর রাজধানীর জিগাতলায়
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৪
দোহার উপজেলার মেঘুলা বাজারের মালিকান্দা গ্রাম ডুবে গেছে পদ্মার পানিতে। বহু বাসিন্দা ছেড়ে দিয়েছেন বসতভিটা। দিনমজুর মনির গাজী তাঁর স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছেন একটি পরিত্যক্ত বাড়িতে। ২৮ জুলাই
ছবি: দীপু মালাকার
৮ / ১৪
আসছে ট্রেন, কিন্তু পারাপারের জন্য যেন তর সইছে না এই পথচারীর। গত ৩ নভেম্বর রাজধানীর মগবাজারে
ছবি: দীপু মালাকার
৯ / ১৪
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফাঁকা রাস্তায় বড় বোন রুবাইয়া ইসলামকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছেন ছোট বোন নাদিয়া। গত ১৩ ডিসেম্বর দুপুরে
ছবি: দীপু মালাকার
১০ / ১৪
দীর্ঘদিন ধরে বন্যাকবলিত ছিল দেশের বিভিন্ন এলাকা। যমুনা নদীর পানি কমলেও পানিবন্দী ছিল বানভাসি মানুষ। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার ত্রিশুন্ডি ভাদুড়ীপাড়া এলাকায়
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৪
বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোটকক্ষে প্রকাশ্যে ভোট দিচ্ছেন এক তরুণ। গত ১৪ জুলাই সারিয়াকান্দি উপজেলার ধান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণিল আতশবাজির মাধ্যমে শুরু হয় মুজিব বর্ষের মূল অনুষ্ঠান। গত ১৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে
ছবি: দীপু মালাকার
১৩ / ১৪
সরকারি চাকরি শেষে অবসরজীবন কাটাচ্ছেন রাজধানীর ধানমন্ডির বাসিন্দা ৭৫ বছর বয়সী সালাউদ্দিন। করোনাকালে গাড়ি ও মানুষের চলাচল কম, চারদিকে পাখির কলকাকলি। সবুজে ঘেরা জায়গাটি নিস্তব্ধ এখন। তাই প্রায়ই তিনি এখানে এসে বই পড়ে সময় কাটান। ২৩ জুন বিকেলে
ছবি: জাহিদুল করিম
১৪ / ১৪
বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশাল এই পতাকা নিয়ে এসেছিলেন একদল তরুণ
ছবি : দীপু মালাকার