কৃষক বিক্ষোভে উত্তাল দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজিরবিহীন হয়ে রইল ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। রাজপথে বার্ষিক প্যারেড চলাকালেই সীমান্তে অবস্থানরত কৃষকদের একাংশ গতকাল মঙ্গলবার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন রাজধানী নয়াদিল্লিতে। টানা কয়েক ঘণ্টা ধরে চলে তুলকালাম দাপাদাপি। পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস উপেক্ষা করে এগিয়ে চলা ট্রাক্টর উল্টে এক কৃষক মারা যান। বিক্ষোভে দিল্লি পুলিশের ১০ জন কমবেশি আহত হন। কৃষকদের কতজন আহত হয়েছেন, জানা যায়নি। কিছু সময়ের জন্য হলেও ঐতিহাসিক লালকেল্লা চলে যায় কয়েক শ কৃষকের অধীনে। অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের এ বিক্ষোভের খণ্ডচিত্র রয়টার্সের ছবিতে

১ / ১০
প্রবল প্রতিরোধে মুখে ব্যারিকেড ভেঙে পুরান দিল্লিতে ঢুকে পড়েন কৃষকেরা
২ / ১০
রাজধানীর কেন্দ্রে পৌঁছে কয়েক শ কৃষক উঠে যান লালকেল্লায়। সেখানে জাতীয় পতাকার পাশাপাশি শিখদের ধর্মীয় পতাকাও তুলে দেওয়া হয়
৩ / ১০
টিকরি সীমান্তে কৃষকেরা পুলিশি ব্যারিকেড সরিয়ে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন
৪ / ১০
নয়াদিল্লিতে পুলিশের পেছনে এক কৃষক
৫ / ১০
লালকেল্লায় তলোয়ার হাতে এক কৃষক। যদিও সন্ধ্যার আগেই লালকেল্লা থেকে হটিয়ে দেওয়া হয় কৃষকদের
৬ / ১০
বেশ কয়েক দিন আগেই কৃষকনেতারা জানিয়েছিলেন, ২৬ জানুয়ারির দিন রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিল করা হবে। তারই অংশ হিসেবে বেঙ্গালুরুতে ট্রাক্টর মিছিলে অংশ নেন স্থানীয় কৃষকেরা
৭ / ১০
লালকেল্লায় পুলিশের দিকে লাঠি হাতে তেড়ে আসেন এক কৃষক
৮ / ১০
নয়াদিল্লিতে জায়গায় জায়গায় কৃষকদের সঙ্গে বেধে যায় পুলিশের সংঘর্ষ
৯ / ১০
বেঙ্গালুরুতে ট্রাক্টর মিছিল শুরুর আগে বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকেন কৃষকেরা
১০ / ১০
নয়াদিল্লিতে লাঠি চালিয়ে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে কৃষকদের দমানোর চেষ্টা