গণপরিবহনে স্বাস্থ্যবিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাস-মিনিবাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় সরকার। এরপর ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। সেই সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হয়েছে। বাসমালিকেরা বাড়তি ভাড়া ঠিকই আদায় করছেন, কিন্তু অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা মানছেন না। এমনকি বাসের ভেতরে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও উদাসিনতা দেখা গেছে। দিনভর বাসে উঠতে না পেরে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।

১ / ১০
করোনার প্রকোপ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব এখনো আছে। মাস্ক না পরেই চলছেন অনেকে। আজ সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনে
ছবি: তানভীর আহম্মেদ
২ / ১০
বাসের ভেতরে গাদাগাদি করে চলছে মানুষ। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়
ছবি: হাসান রাজা
৩ / ১০
৯ মাসের শিশুকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নিয়ে এসেছিলেন স্বজনেরা। চিকিৎসা শেষে বাড়ি ফিরতে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের। আজ সকালে শাহবাগ মোড়ে
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১০
সাঁই সাঁই করে চলে যাচ্ছে একেকটা বাস। কিন্তু উঠতে পারছেন না অফিসগামী যাত্রীরা। আজ সকালে শাহবাগ মোড়ে
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১০
অর্ধেক আসনে যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানছেন না বাসমালিক ও চালকেরা। আজ সকালে শাহবাগ মোড়ে
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১০
অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার পর দূরপাল্লার বাসের ভাড়াও বেড়ে গেছে। তাই যাত্রী গেছে কমে। আজ রংপুর নগরের কামারপাড়ায় ঢাকা বাসস্ট্যান্ডে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। মুখে মাস্ক নেই বেশির ভাগ যাত্রী ও চালকের। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে বাস্ট্যান্ডে
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১০
কারও মাস্ক ঝুলছে থুতনিতে। কারও মুখে মাস্কই নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাসে ওঠার জন্য যাত্রীরা ভিড় করছেন। আজ সিলেট নগরের হুমায়ূন রশীদ চত্বরে
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। আজ বেলা সাড়ে ১১টায় বগুড়ায়
ছবি: সোয়েল রানা
১০ / ১০
করোনার সংক্রমণ রোধে বাসে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাতায়াতের জন্য যাত্রীদের আহ্বান জানাচ্ছেন পুলিশের এক সদস্য। আজ দুপুর ১২টার দিকে সিলেট নগরের হুমায়ূন রশীদ চত্বরে
ছবি: আনিস মাহমুদ