গাছের ডাক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের যত্নে সব সময় প্রস্তুত ‘নার্সারি গ্রিন সেভার্স’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আহসান রনি ধীরে ধীরে গড়ে তোলেন ছোট সংগঠনটি। ২০১১ সাল থেকে গাছের পরিচর্যা ও চিকিৎসা দিয়ে আসছে স্বেচ্ছাসেবী এ সংগঠন। গাছের সেবায় তাঁর ভ্রাম্যমাণ ‘বৃক্ষ-ক্লিনিকের’ ডাক্তাররা সাইকেল নিয়ে পৌঁছে যান ‘রোগীর’ বাড়িতে। রোগী মানে অসুখে আক্রান্ত গাছ। বর্তমানে তিনি মাটি ছাড়া পানিতে ফসল উৎপাদন করা নিয়ে কাজ করছেন। যাঁরা এ পদ্ধতিতে চাষ করতে চান, তাঁদের বাসায় গিয়ে সেবাও দিচ্ছে তাঁর সংগঠনটি। তাঁর স্বপ্ন গাছের হাসপাতাল গড়ে তুলবেন। ইতিমধ্যে গাবতলীর বেড়িবাঁধে সরকারিভাবে অস্থায়ী একটু জায়গাও পেয়েছেন। ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম।

১ / ১২
যত্নে বেড়ে ওঠা চারা গাছ
২ / ১২
হাইড্রোপনিক পদ্ধতিতে ফুলকপির পরিচর্যা
৩ / ১২
নিজের ছাদবাগান পরিচর্যায় ব্যস্ত গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা
৪ / ১২
যন্ত্রপাতি দিয়ে রোগ পরীক্ষা করছেন গাছের ডাক্তাররা
৫ / ১২
তৈরি করা বিভিন্ন জাতের চারা গাছ
৬ / ১২
চারা গাছের পরিচর্যা দুই ডাক্তারের
৭ / ১২
আহসান রনি পেয়েছেন অনেক পুরস্কার
৮ / ১২
হাইড্রোপনিক পদ্ধতিতে উৎপাদিত শসা
৯ / ১২
প্লাস্টিকের বোতলে পেঁয়াজ চাষ
১০ / ১২
গাছের পরিচর্যায় ভ্রাম্যমাণ বৃক্ষ-ক্লিনিকের এক ডাক্তার
১১ / ১২
গ্রিন সেভার্সের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ছাদে করা এক বৃক্ষপ্রেমীর বাগান
১২ / ১২
বাড়ি বাড়ি সেবা দিতে সাইকেলে বের হচ্ছেন দুই ডাক্তার